Saturday, June 27, 2026

Grandmother of Birbhum পুষ্পরানি সরকার এখন ইউটিউবের সেরা ফুডব্লগার

Date:

Share post:

সাদামাটা মানুষটি। আরো সাদামাটা তাঁর পোশাক। কথাবার্তায় নেই চাকচিক্য। নেই আভিজাত্যের ভাষা মাধুর্য। তবু তিনি সুপার ডুপার হিট। তিনি বীরভূমের ঠাকুমা ৮২ বছরের পুষ্পরানি সরকার (82 year old Pushparani Sarkar, Grandmother of Birbhum)। দেহাতি এক বৃদ্ধা ঠাকুমাই এখন বিশ্বের তাবড় ফুড ব্লগারদের (top food blogger) মধ্যে একেবারে প্রথমদিকে। খোলা আকাশের নিচে, খড়ের ঘরের দাওয়ায় বসে সেকালের ঘরোয়া বাঙালি পদ রান্না করে দেশ-বিদেশের সবাইকে একেবারে তাক লাগিয়ে দিচ্ছেন পুষ্পরানি দেবী। নানা রকমের ইলিশ ভাপা, দেশি কই, শোল বোয়াল, লইট্যা মাছের পদ, কাঁচকলার কোফতা, আচারি চিকেন, কচুর শাক, থানকুনি পাতার চচ্চড়ি, লাউয়ের ঘণ্ট, কুমড়ো ফুলের বড়া চচ্চড়ি, আমের আচার, বাঁশ পাতার আচার.. জিভে জল আনা এইসব পদগুলি রান্না করেই ইউটিউবে (Youtube) সুপার হিট ‘Grandmother of Birbhum’ । পুষ্পরানি সরকারের রান্নার ভিডিও আপলোড হলেই তা দেখে ফেলেন নেটদুনিয়ার লক্ষ লক্ষ দর্শক। আর তাতেই লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে বীরভূমের ইলামবাজারের বাসিন্দাএই বৃদ্ধা ও তাঁর পরিবারের।

ইউটিউবে পুষ্পারানি সরকারের চ্যানেলের নাম ‘ভিলফুড’ (Vilfood)। ২০১৬ সালে চ্যানেলটি (YouTube channel) শুরু হয়েছিল। আজ চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ( channel subscriber)১৫ লক্ষেরও বেশি। ফেসবুকেও (Facebook page villfood)‘ভিলফুড’-এর একটি পেজ রয়েছে। তাতে পুষ্পরানিদেবীর নাতি কাজল সরকারের ই-মেল আইডি দেওয়া রয়েছে। আর সেখানেও লাইকের সংখ্যা চার লক্ষের বেশি। শুধুমাত্র ইউটিউব থেকেই সরকার পরিবারের আয় হয় বছরে প্রায় ১০ -১২ লক্ষ টাকা হয় ।

ভাবছেন তো কী এমন আছে এই ভিডিওগুলো তে?

পুষ্পরানি সরকার (Pushparani Sarkar) খড়ের ছাউনি দিয়ে ঘেরা তাঁর রান্নাঘরে রান্না করেন শীল-নোড়ায় পেষা মশলা আর বাগানের সবজি দিয়ে (82 year old Pushparani Sarkar)। আর সেই রান্নার ভিডিয়ো ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে যায় রাজ্য, দেশের সীমানা পারে করে বিদেশে। ‘ভিলফুড’ চ্যানেলের চিনের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪৬ হাজার। এ ছাড়া রয়েছে, বাংলাদেশ,আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা। পুস্পরানি কোনও রান্নার ভিডিয়ো আপলোড করলে ২৪ ঘণ্টার মধ্যে তার ভিউয়ার হয়ে যায় এক লক্ষ।ইউটিউব সংস্থা ২০২০ সালে তাঁর চ্যানেল ভিলফুড ব্লগকে গোল্ড প্লে (gold play award of YouTube)সম্মান দিয়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...