Thursday, June 25, 2026

নজরে থিয়েটার-যাত্রা: তাঁর জন্য তৈরি পদের মর্যাদা রাখবেন, জানালেন রাজ

Date:

Share post:

তৃণমূলের সাংস্কৃতিক সেলের প্রধান হয়ে থিয়েটার-যাত্রায় বিশেষ নজর দিতে চান বলে জানিয়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। শনিবার, দলের মেগা বৈঠকের রাজ চক্রবর্তীকে তৃণমূলের সংস্কৃতি সেলের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজের আগে এই পদে কেউ ছিলেন না। কারণ, পদটাই ছিল না। নতুন পদ তৈরি করে বসানো হয়েছে রাজকে। আর দায়িত্ব পেয়েই তিনি বলেন, “যে সম্মান আমাকে দেওয়া হয়েছে, তার মর্যাদা রাখব। তৃণমূল নেত্রীর সম্মান রাখতে আপ্রাণ চেষ্টা করব”।

আপাতত এই পদের সমস্ত দায়িত্ব বুঝে নেওয়াটাই তাঁর প্রাথমিক লক্ষ্য। তবে একই সঙ্গে রাজ জানান, জাতীয় স্তরে বাংলার সংস্কৃতির শীর্ষস্থান ধরে রাখতে উদ্যোগী হবেন।

থিয়েটার এবং যাত্রা-র দিকে বিশেষ নজর দিতে চান বলেও উল্লেখ করলেন চিত্র পরিচালক রাজ। প্রথমে তিনি জানতে চান, তাঁর দায়িত্ব কী? কী ভাবে পালন করবেন? কী ধরনের কাজ করতে হবে? তারপর পরিকল্পনার করবেন।

রাজ বলেন, এক একটি জেলার নিজস্ব সংস্কৃতি রয়েছে। জেলার সেই সংস্কৃতিকে সামনের সারিতে আনতে চান রাজ। সেই সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের ভাল রাখতে চেষ্টা করবেন তিনি।

বাংলার সংস্কৃতি, শিল্পীদের ভাল-মন্দ নিয়ে ভাবনা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata  Bandopadhyay) শনিবার এই পদটির কথা ঘোষণা করেন। দায়িত্ব দেওয়া হয় দলের ব্যারাকপুরের বিধায়ককে। রাজ জানিয়েছেন, তাঁর কথা ভেবেই এই পদটি তৈরি করা হয়েছে, তিনি চেষ্টা করবেন ‘দিদি’র সম্মান রাখার।

Advt

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...