Monday, April 13, 2026

মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন, এড়ালেন দিলীপের সঙ্গে বৈঠক, সৌমিত্র দেখা করলেন মুকুলের সঙ্গে!

Date:

Share post:

সৌমিত্র খাঁর (Soumitra Khan) জেলা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরই খানিকটা শুরু হয়েছিল দলবদলের জল্পনা। এবার তিনি এড়িয়ে গেলেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে বৈঠক। বৈঠক না করে মুকুল রায়ের (Mukul Roy) সঙ্গে সাক্ষাৎ করলেন। এখন তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নয়া গুঞ্জন।

রবিবার বিকেলে সল্টলেকের বিডি ব্লকের বাড়িতে যান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি,মুকুলের অসুস্থ স্ত্রীর খোঁজখবর নিতেই গিয়েছিলেন তিনি। এরই সঙ্গে তিনি ফুঁৎকারে উড়িয়েছেন দলবদলের জল্পনাও। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর দাবি, সৌমিত্র মোবাইল বদল করার ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। ওই বৈঠকেও যোগ দেননি সৌমিত্র। দলীয় সাংসদের যুক্তি, করোনা নিয়ন্ত্রণে আনতে রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। তাই সেই বিধিনিষেধ অগ্রাহ্য করে বৈঠকে যোগ দেবেন না তিনি। শেষ পর্যন্ত বৈঠকে যোগও দেননি সৌমিত্র।

আরও পড়ুন-‘কেউ আমার আত্মীয় নয়’, স্বজনপোষণের অভিযোগে মহুয়াকে পাল্টা জবাব ধনকড়ের

মুকুল রায়ের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান সৌমিত্র। সেখানে মুকুল ছাড়াও ছিলেন শুভ্রাংশু রায়। কয়েকদিন ধরেই শুভ্রাংশু রায় (Subhrangshu Roy) এবং মুকুল রায়ের বিজেপি ছাড়া নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। মুকুল পুত্রের সঙ্গে সখ্যতা বেড়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। তাই রাজনৈতিক মহলের মতে, মুকুল পুত্রের তৃণমূলে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। এ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ‘‌কাকিমা অসুস্থ রয়েছেন তাই খোঁজ নিতে গিয়েছিলাম। আর আমার রাজনৈতিক অভিভাবক মুকুল রায়। তাই রাজনৈতিক আলোচনাও করেছি আমরা। আমাদের সম্পর্ক বহুদিনের। তাই দেখা করতে এসেছি। তবে বিজেপি ছাড়ার কোনও প্রশ্নই নেই। আমি বিজেপির সাংসদ। বিজেপিতে আমি ভালোই আছি।’

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...