Saturday, June 13, 2026

‘কেউ আমার আত্মীয় নয়’, স্বজনপোষণের অভিযোগে মহুয়াকে পাল্টা জবাব ধনকড়ের

Date:

Share post:

রাজভবনে(Raj bhavan) স্বজনপোষণ করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। সম্প্রতি রাজভবনের ওএসডি(OSD) পদে নিয়োগের তালিকা তুলে ধরে এমনই গুরুতর অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(mahua Moitra)। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানালেন, ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগের প্রচার নিয়ে যে টুইট মহুয়া করেছেন তা পুরোপুরি ভুল। ভুল তথ্য তুলে ধরা হচ্ছে।

এদিন টুইটারে রাজ্যপাল লেখেন, ‘দেশের তিন রাজ্য থেকে চার ভিন্ন জাতের ব্যক্তিকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। এই ছয়জনের কেউ আমার নিকটাত্মীয় নন। পাশাপাশি এই ৬ জনের কেউ আমার রাজ্যেরও নন। আর্য আইন-শৃংখলার উদ্বেগজনক পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এমন মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে আমার বিরুদ্ধে।’ পাশাপাশি তিনি লিখেন সংবিধান মেনে রাজ্যের মানুষের জন্য কাজ করে যাব আমি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই টুইটটি ট্যাগ করেন রাজ্যপাল।

আরও পড়ুন:বিকালের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

যদিও জগদীপ ধনকড়ের এই টুইটের পাল্টা জবাব দিতে ছাড়েননি সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, ‘আঙ্কেলজি রাজভবনে যে ছয়জনকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে তাদের অতীত পরিচয় কী সেটা এখানে জানাতে অনুরোধ করছি। একই সঙ্গে এটাও সকলকে জানান কীভাবে ওই ছয়জনকে রাজভবনে নিয়োগ করা হলো? বিজেপি আইটি সেল এই বিষয়ে থেকে আপনাকে বের করে আনতে পারবে না। দেশের উপরাষ্ট্রপতি পদ বোধহয় অধরা থেকে গেল আপনার।’

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...