Saturday, April 4, 2026

করোনা সঙ্কট, এবছর হচ্ছে না মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবছর হচ্ছে না মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কী মতামত তা জানতে চাওয়া হয়েছিল। জনমতের রায় জানতে চাওয়া হয়েছিল মেল আইডি মারফত। সোমবার দুপুর ২ টো পর্যন্ত মতামত দেওয়ার সময় ছিল। সূত্রের খবর, জনমতের রায় পরীক্ষার বিরুদ্ধেই।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার পক্ষে নয় ৭৯ শতাংশ, উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার পক্ষে নয় ৮৬ শতাংশ। তবে কীভাবে মূল্যায়ন হবে তা ৭ দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন মমতা।

সূত্রের খবর, বেশিরভাগ মানুষই জানিয়েছিলেন যাতে স্কুলে গিয়ে পরীক্ষা না নেওয়া হয়। জানা গিয়েছে, ই-মেলে জমা পড়েছে প্রায় ৩৪ হাজার মতামত। তবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যত কী হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সন্তানদের ভবিষ্যত্‍ আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-নারদ-মামলায় CBI-এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন মনু সিংভি

অতিমারী পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হবে কিনা তা নিয়ে গঠিত হয়েছে ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি। তারা রিপোর্টে জানিয়েছেন, সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিশেষজ্ঞ কমিটি মনে করছে এই করোনা সঙ্কটে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...