Wednesday, April 8, 2026

দেশে আমাদের প্রভাব না থাকলে বিজেপি এত ভীত কেন? তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ক্ষেত্রে দলের লক্ষ্য স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। প্রধান প্রতিপক্ষ যে বিজেপি (Bjp) তা প্রত্যেক ছত্রেছত্রে বুঝিয়ে দেন তিনি।

 

তৃণমূলকে (Tmc) সর্বভারতীয় দল বলা নিয়ে কটাক্ষ করে গেরুয়া শিবির। সোমবার, তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সরাসরি তার জবাব দেন অভিষেক। বলেন, তৃণমূল যদি সর্বভারতীয় দল না হয়, বাংলার বাইরে তাদের যদি কোনো সাংগঠনিক শক্তি নাই থাকে, তাহলে বিজেপির এত ভয় কীসের?

 

অন্যান্য রাজ্যে কীভাবে সংগঠন বিস্তার করবেন তিনি? এ প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “48 ঘণ্টাও হয়নি আমি দায়িত্ব নিয়েছি, ইতিমধ্যেই সারা দেশ থেকে দেড় লক্ষ চিঠি এসেছে। সেগুলো পড়ে আগামী দিনের কর্মপন্থার স্থির করতে একটু সময় লাগবে। তিন সপ্তাহ থেকে একমাসের মধ্যে আবার সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে জানাব”। তবে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট জানান, “যে রাজ্যে ভোট লড়তে যাব, একটি-দুটি আসনের জন্য যাব না। গেলে সেই রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই দলের লক্ষ্য হবে”।

 

অভিষেক বলেন, দিল্লির বশ্যতা স্বীকার না করে যেভাবে বাংলায় তৃণমূল জয় পেয়েছে, তাকে অভিনন্দন জানিয়েছে সারাদেশ। দেশের মধ্যে আশার আলো দেখিয়েছে বাংলা।

 

বিজেপিই কি প্রধান প্রতিপক্ষ? এ প্রশ্নের উত্তরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, এটা কোন রাজ্যে তৃণমূলের সংগঠন বিস্তার হবে তার ওপর নির্ভর করছে। অন্য কোনও দলের সঙ্গে জোটের ক্ষেত্রেও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অভিষেক।

 

এদিন ফের আট দফা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ ছিল না। একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে দফা নির্ধারণ হয়েছিল। এই সিদ্ধান্তের জন্যেই করো না দ্বিতীয় ঢেউ তীব্র হয়েছে বাংলায়।

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...