Monday, April 6, 2026

জুন মাসের মধ্যেই জমা দিতে হবে প্রয়োজনীয় নথি, নাহলে ব্যাহত হতে পারে স্টেট ব্যাঙ্কের পরিষেবা

Date:

Share post:

৩০ জুনের মধ্যে আধার ও প্যান লিঙ্ক করাতে হবে প্রত্যেক গ্রাহককে। নাহলে ব্যাঙ্কিং পরিষেবায় বিঘ্ন ঘটবে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াঈই সম্পর্কীয় একটি নোটিস দিয়েছে তার গ্রাহকদের। সেখানে বলা হয়েছে, ৩০ জুনের পর ব্যাঙ্কিং পরিষেবা অক্ষুণ্ণ রাখার শর্ত। সেই শর্তেই একথা জানানো হয়েছে।

এ বিষয়টি নিয়ে ব্যাঙ্কের তরফে একটি টুইটও করা হয়। সেখানে লেখা হয়,  ‘পরিষেবার বিষয়ে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য আমরা গ্রাহকদের অনুরোধ করছি তাঁদের প্যান আধার কার্ডের সঙ্গে যুক্ত করার জন্য।’ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আধার যোগ না থাকলে নিষ্ক্রিয় হবে প্যান। সে ক্ষেত্রে শুধুমাত্র প্যানের মাধ্যমে লেনদেন করা যাবে না।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টে টাকা জমা রাখা থেকে শুরু করে যাবতীয় লেনদেনের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক। আর আধার হল বায়োমেট্রিক বেসড। কর নির্ধারণের জন্য অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা জরুরি । কেউ যদি ৩০ জুনের মধ্য আধার ও প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে আয়কর দফতর সেই গ্রাহকের থেকে জরিমানা চাইতে পারে। সেক্ষেত্রে গ্রাহককে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে তাঁর প্যান কার্ডও বাতিল হয়ে যাবে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...