Monday, April 6, 2026

বিদেশে প্রতারণার দায়ে সাত বছরের জেল গান্ধীজির প্রপৌত্রীর

Date:

Share post:

লজ্জা! বেআইনিভাবে টাকা আত্মসাতের দায়ে সাত বছর কারাবাসের সাজা হল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) এক প্রপৌত্রীর। ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা (দক্ষিণ আফ্রিকার ৬.২ মিলিয়ন র‍্যান্ড) আর্থিক জালিয়াতির দায়ে ডারবানের আদালতে সাত বছরের জেল (jail) হয়েছে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিসলতা রামগোবিনের (ashislata ramgobin)। প্রসঙ্গত, গান্ধীজির দ্বিতীয় ছেলে মনিলাল গান্ধীর মেয়ে এলা গান্ধীর মেয়ে আশিসলতা। এলা গান্ধী ছিলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সমাজকর্মী এবং প্রাক্তন সাংসদ।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৫ সালে এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর থেকে মিথ্যে কাগজপত্র দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করেন আশিসলতা। অভিযোগ, আর্থিক সঙ্কটে রয়েছেন তাই ভারত থেকে আমদানি করা সুতির কাপড় বন্দর থেকে কয়েক কোটি টাকা দিয়ে ছাড়াতে হবে, এই আর্জি জানিয়েই মহারাজের থেকে টাকা হাতিয়ে নেন তিনি। পণ্য ছাড়িয়ে আনতে প্রচুর টাকা আমদানি শুল্ক দিতে হবে শুনে গান্ধীজির প্রপৌত্রীকে সাহায্য করেন মহারাজ। সেই সময় আশিসলতা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতিও দেন মহারাজকে। ওই ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করতে একাধিক ভুয়ো কাগজপত্র তৈরি করে তাঁকে পাঠান গান্ধীজির প্রপৌত্রী। যদিও টাকা পাঠানোর পর মহারাজ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। পুরো টাকাই আত্মসাৎ করেছেন মহিলা। এরপরই মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর বিরুদ্ধে ডারবানের আদালতে মামলা দায়ের করেন তিনি। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাত বছরের সশ্রম কারাদন্ডের সাজা দেওয়া হয়েছে ৫৬ বছর বয়সি আশিসলতা রামগোবিনকে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...