Tuesday, June 2, 2026

দিলীপকে জানিয়ে লাভ হয়নি, একদিনে ৩ হাজার বিজেপি নেতা-কর্মীর তৃণমূলে যোগদান

Date:

Share post:

ভোটের ফলাফলের একমাসের মধ্যেই বিজেপিতে (BJP) বড়সড় ভাঙন। এবার কেতুগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC( একাধিক নেতা-কর্মী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাছে তাঁদের অসহায় অবস্থা, সমস্যা, অভাব, অভিযোগ জানিয়েও লাভ হয়নি, বরং ভাগ্যে জুটেছে তিরস্কার। তাই গেরুয়া শিবিরের মণ্ডল সভাপতি-সহ প্রায় ৩ হাজার নেতা ও কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

কেতুগ্রামের (Ketugram) কান্দরা স্টেশন রোডের শাসক দলের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের (TMC MLA) বিধায়ক শেখ শাহানওয়াজ (Sk Shanwaj) তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কেতুগ্রাম ১ নম্বর ব্লকের জ্ঞানদাস কান্দরা অঞ্চলের মণ্ডল সম্পাদক পিন্টু দাস, বিজেপি আইটি সেলের নেতা বীর প্রধান-সহ বেশ কয়েকজন বুথ সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

দলছুট বিজেপি নেতাদের বক্তব্য, “নির্বাচনে বিপর্যয়ের পর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কাটোয়া জেলা সভাপতিকে স্থানীয় কর্মীদের অসহায় অবস্থার কথা আমরা জানিয়ে ছিলাম। দলের কোনও নেতা বুথস্তরের কর্মীদের খোঁজ নেয়নি। ফোন পর্যন্ত ধরেননি।” আইটি সেলের বীর প্রধান জানান, “সবকিছু শুনে দিলীপ ঘোষ আমাদের আমাদের দল ছেড়ে অন্য দলে যোগ দিতে বলেন। আমাদের দুর্দিনে কেউ পাশে নেই। সেজন্য দল ছেড়ে দিলাম।

তৃণমূল কংগ্রেসের কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানওয়াজ বলেন, “ওরা বিজেপি করতো। তবে সকলেই ভালো ছেলে। আমাদের সঙ্গে আসতে চেয়েছে, তাই দলে স্বাগত জানিয়েছি। আগামীতে আরও অনেক বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...