Wednesday, June 24, 2026

ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন দিলীপ কুমার

Date:

Share post:

আগের থেকে অনেকটাই ভাল আছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar )। তবে এখনও তাঁকে অক্সিজেন সাপোর্টেই (he is now in oxygen support) রাখা হয়েছে।গত রবিবার মুম্বইয়ের খার এলাকায় পিডি হিন্দুজা (Hinduja Hospital) হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। তাঁকে দেখছেন চিকিৎসক জলিল পারকার। সংবাদমাধ্যমকে চিকিৎসক জানিয়েছেন, “দিলীপ কুমার ধীরে ধীরে সুস্থ হচ্ছেন । শ্বাসকষ্টের সমস্যাটা একটু কমেছে। কিন্তু এখনও অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।” এর আগে সোশ্যাল মিডিয়ায় দিলীপ কুমারের স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু (wife actress Saira Banu)জানিয়েছিলেন, ‘গত কয়েকদিন ধরে আমার স্বামী ইউসুফ খানের শরীর ভাল ছিল না। তিনি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি। আপনাদের সকলের প্রার্থনা, ভালবাসার জন্য ধন্যবাদ। আমার স্বামী, আমার কোহিনূর দিলীপ কুমার সাবের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা আমাকে আশ্বস্ত করেছেন, খুব তাড়াতাড়ি ওকে ছেড়ে দেওয়া হবে।’

কয়েক দিন আগে প্রবল শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, বর্ষীয়ান এই অভিনেতা ফুসফুসে জল জমেছে। যদিও চিকিৎসকরা জানান, তিনি চিকিৎসায় যে ভাবে সাড়া দিচ্ছে সে ভাবেই যদি সাড়া দিতে থাকেন তবে আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...