Saturday, April 4, 2026

আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ, খবর পেয়ে মৃত্যু নির্যাতিতার মায়ের

Date:

Share post:

আদিবাসী এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাঁর বোনের সামনেই গণধর্ষণের অভিয়োগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হব্বিপুরের মঙ্গলপুরা গ্রামে। পএলাকাবাসীদের কাছ থেকে জানা গিয়েছে, এদিন তারা স্থানীয় একটি বিয়ের বাড়িতে গিয়েছিল । বাড়ি ফেরার পথে রাস্তায় দুইটি মোটরবাইক দুই বোনের পথ আটকায়। তাদের রাস্তা থেকে তুলে নিয়ে যায় পাশের একটি পুকুর পাড়ে। সেখানে ছোট বোনকে হেনস্থার পরে বড় বোনকে গণধর্ষণ করে বলে অভিযোগ। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে যেতেই অভিযুক্তরা একজন বাদে সকলে পালিয়ে যায়। একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার খবর পেয়ে দুই তরুণীর মা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, হবিবপুর এলাকায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই বোনকে নিয়ে যায়। প্রাথমিকভাবে জেরায় জানা গিয়েছে, ছোট বোনকে হেনস্থা করা হয়েছে। বড় বোনকে গণধর্ষন করা হয়েছে। তাদের চিকিৎসা করানো হচ্ছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...