Friday, April 3, 2026

টোকিও অলিম্পিক্সের আগে নতুন স্পনসরের খোঁজে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের ( tokyo olympic) আগে জার্সি স্পনসরের  সঙ্গে চুক্তি বাতিল করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন( indian olympic association)। অলিম্পিক্সে সিন্ধুদের জন‍্য ইতিমধ্যেই নতুন স্পনসর খুঁজতে শুরু করল ভারত। আগের স্পনসর চিনা সংস্থা হওয়ায় তা নিয়ে বিতর্ক দেখা দেয়, সেই কারণে পোশাক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। টোকিও অলিম্পিক্সের জন্য নতুন জার্সি বেশ কিছুদিন আগেই প্রকাশ করেছিল ভারত। কিন্তু সেই জার্সি চিনা সংস্থার তৈরি হওয়ায়, তা নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। এর কারণেই সেই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারত।  করোনা অতামারির পর ভারতীয়দের চিনা দ্রব্য বর্জন করার ডাক দেওয়া হয়েছে। এরপরও অলিম্পিক্সের মত বড় মঞ্চে পোশাক স্পনসর হিসেবে চিনা সংস্থাকে দায়িত্ব দেওয়ায় শুরু হয় বিতর্ক।

এদিন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা নরেন্দ্র বাত্রা ও রাজিব মেহতা জানান, “আমরা সমর্থকদের আবেগ সম্পর্কে অবগত। সেই জন্যই আইওএ এর তরফ থেকে পোশাক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের খেলোয়াড়, কোচ, সহকারী কারও পোশাকেই কোনও স্পনসর থাকছে না।”

ইতিমধ্যেই ভারতীয় দলের নতুন স্পনসরের খোঁজ শুরু করে দিয়েছেন কর্তারা। বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বলে দাবি।  তাদের সঙ্গে কথা বলছেন কর্তারা। সব ঠিক থাকলে নতুন স্পনসর পেয়ে যেতে পারে ভারতের অলিম্পিক্স সংস্থা।

আরও পড়ুন:এশীয় বিদ্বেষী পোস্ট বিতর্কে নাম জড়াল ইয়ন মর্গ‍্যান এবং জস বাটলারের, তদন্তে ইসিবি

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...