Tuesday, June 23, 2026

আজ মোদি-শুভেন্দু কথা, দিল্লি গেলেন তিন সাংসদ

Date:

Share post:

দুপুর ১২টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বিধায়ক শুভেন্দু অধিকারী। বৈঠকের কারণ কী? বিজেপি সূত্রে খবর, শিশির অধিকারীর ভবিষ্যত থেকে শুভেন্দুর বিরুদ্ধে ত্রিপল চুরি সহ নারদা মামলার পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ট্যুইটে কটাক্ষ করে বলেছেন, ‘দিল্লিতে যিনি দুয়ারে দুয়ারে ঘুরছেন, তাঁর এটা আত্মরক্ষার সফর। স্পিকার যাতে সিবিআইকে গ্রেফতারের অনুমতি না দেন বা আগাম জামিনে সিবিআই যাতে সাহায্য করে, এইসব লবিবাজির মরিয়া চেষ্টা।’

অন্যদিকে বুধবার সকালে দিল্লি গেলেন বিজেপির তিন সাংসদ, অর্জুন সিং, সৌমিত্র খাঁ ও নিশীথ প্রামাণিক। সৌমিত্র জানান, মঙ্গলবার আলোচনার পর আমরা দিল্লির নেতৃত্বর সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। কিন্তু আদৌ এটা আদৌ পার্টি কর্মসূচি কিনা তা জানা যায়নি। শোনা যাচ্ছে দলের সাংসদ ও কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন:রাজীবের আত্মসমালোচনার পোস্ট, পালটা জোড়া ট্যুইটে সৌমিত্র হাটখোলা করে দিলেন দলের গোষ্ঠী লড়াই

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...