Friday, April 3, 2026

অতিমারি পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১১% ডিএ বাড়ছে! মিলবে না এরিয়ার

Date:

Share post:

চলতি বছরে আগামী ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বাড়তে চলেছে। মহার্ঘভাতা বা ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছতে পারে। তবে আগের সিদ্ধান্ত মতোই কোনও রকম বকেয়া বা ‘এরিয়ার’ মিলবে না। নতুন মহার্ঘভাতা ১ জুলাই থেকেই কার্যকর হবে।
কারণ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতো ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্যই রাজ্যকে বিনামূল্যে কোভিডের টিকা কিনে দিতে কেন্দ্রের অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা খরচ হবে।
৮০ কোটি মানুষকে দীপাবলি পর্যন্ত বিনামূল্যে বাড়তি রেশন জোগাতেও ১.১ থেকে ১.৩ লক্ষ কোটি টাকা খরচ হবে। সব মিলিয়ে টিকা ও রেশনের জন্য কেন্দ্রের বাড়তি খরচ ১.৪৫ লক্ষ কোটি টাকায় পৌঁছে যেতে পারে। তবে কেন্দ্র সকলের টিকাকরণের দায়িত্ব নেওয়ায় ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে রাজ্যগুলির।
লকডাউনে সরকারের রাজস্ব-আয় কমতে শুরু করায় এবং কোভিডের মোকাবিলায় অর্থের সংস্থানের জন্য এপ্রিলে নির্দেশিকা জারি হয়, ২০২১-এর জুন পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত থাকবে।১ জুলাই থেকে অন্তত ১১% ডিএ বাড়বে। ৩০ জুন পর্যন্ত মূল্যবৃদ্ধির সূচকের অঙ্ক কষেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নতুন ডিএ-র হার কার্যকর হবে ১ জুলাই থেকে।
এ বছরের জুন পর্যন্ত তিন দফায় যে পরিমাণ ডিএ বাড়ার কথা, তা যোগ করেই নতুন ডিএ-র হার স্থির হবে। তবে কোনও ডিএ বাবদ কোনও বকেয়া দেওয়া হবে না। একই সঙ্গে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন, গরিবদের বিনামূল্যে রেশন এবং সরকারি কর্মচারীদের ডিএ-র বকেয়া মেটানো কেন্দ্রের পক্ষে সম্ভব নয়।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...