Wednesday, March 25, 2026

রাজ্যে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

Date:

Share post:

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে আরও কিছুটা কমল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। কমল মৃত্যুও।

বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪ জন। রাজ্যে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৪৮ হাজার ১০৪। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৭০ জন। তবে এদিন আক্রান্ত তুলনায় সুস্থতার সংখ্যা খানিকটা কম। যার ফলে সামান্য বাড়ল অ্যাক্টিভ কেস। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ১৪,৭১৯ জন।  অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। গতকালের সংখ্যাটা ছিল ৯৫।

স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ৪৮৫। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ২৪ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে ১ হাজারের নীচে। একদিনে ৯৯৬ জন আক্রান্ত হয়েছেন এবং ২৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। রাজ্যের অনান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে কমছে করোনা সংক্রমণ।

আরও পড়ুন- হাত বাড়ালেই বন্ধু! অক্সিজেন-ওষুধ-ভ্যাকসিন নিয়ে গরিবের দরজায় কো-হেল্প

Related articles

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...