Saturday, April 4, 2026

করোনায় মৃতের সংখ্যায় গরমিল বিহারে, পুনর্গণনায় একলাফে বাড়ল ৪০০০

Date:

Share post:

শুরু থেকেই একাধিক রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল করোনায় মৃতের(Corona death) সংখ্যা ধামাচাপা দেওয়ার। জাতীয় সংবাদ মাধ্যমতো বটেই বিষয়টি নিয়ে সরব হয়েছিল আন্তর্জাতিক সংবাদ মহলও। এবার তারই প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল প্রতিবেশী রাজ্য বিহারে(Bihar)। করোনায় দ্বিতীয় ঢেউয়ে বিহারে কত জনের মৃত্যু হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতেই মৃতের সংখ্যা পুনর্গণনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর(health ministry)। এরপর বুধবার সেই রিপোর্ট হাতে আসার পর জানা যায় ৫ হাজার নয় বরং সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে দুটি ঢেউ মিলিয়ে।

বিহারের স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত এই রাজ্যে মৃতের সংখ্যা দেখানো হচ্ছিল সাড়ে ৫ হাজারের নিচে। তবে হিসাবে গরমিল হয়েছে তা অনুমান করেই ফের নতুন তথ্য দেওয়া হয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সেখানে দেখা যায় নতুন করে আরও ৩ হাজার ৯৫১ জনের মৃত্যু যোগ করা হয়েছে। ফলে বর্তমানে এই রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৪২৯। এদিকে এই গরমিল প্রকাশ্যে আসতেই অতীতের বক্তব্য ফের একবার তুলে ধরে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ তোলা হয়েছে যে সংখ্যাটা বর্তমানে দিয়েছে সরকার সেটাও ঠিক নয়। বহু মৃত্যু কার্যত ধামাচাপা দিয়েছে নীতীশ সরকার(Nitish government)।

আরও পড়ুন:আজই দেখা যাবে ‘রিং অফ ফায়ার’, জেনে নিন কোথায় দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

সরকারিভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে মৃত্যু গুলি ঠিক কোন সময় হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও জানানো হয়েছে ৩৮ জেলায় কোথায় কতজন মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নতুন হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে পাটনাতে মৃত্যু হয়েছে ২৩০৩ জনের। এরমধ্যে গরমিলের পর যোগ করা হয়েছে ১০৭০ জনের নাম। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সুস্থতার হারেও বদল এসেছে। আগে রাজ্যে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ বলা হলেও বর্তমানে তা কমিয়ে ৯৭.৬৫ শতাংশ করা হয়েছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...