Thursday, June 25, 2026

ভরা কোটালে ফের দুর্যোগের আশঙ্কা, উপকূলবর্তী এলাকায় মাইকিং প্রশাসনের

Date:

Share post:

ইয়াসের ক্ষত এখনো দগদগে দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, তাজপুর সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায়। এরই মাঝে ফের দুর্যোগের ভ্রুকুটি দেখা গিয়েছে বঙ্গে। আগামী ১১ জুন ভরা কোটাল তার সঙ্গে দোসর হয়েছে বঙ্গোপসাগরে(Indian Ocean) নিম্নচাপ(depression)। ফলে শুক্রবার ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সঙ্গে সমুদ্রের জল ফুলে-ফেঁপে ফের বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছে সরকার(government)। ফলস্বরূপ এলাকাবাসীকে সতর্ক করতে কোমর বেঁধে ময়দানে নামল জেলা প্রশাসন(district administration)।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সরকারি নির্দেশ মেনে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকায় ভরা কোটালের বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী চার দিনের জন্য সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। বুধবার সকাল থেকেই এলাকাবাসীকে এ বিষয়ে অবগত করতে চলছে মাইকে প্রচার। প্রশাসনের তরফে বারবার করে জানানো হচ্ছে, আগামী শুক্রবার ফের নদী-সমুদ্রের তীব্র জলোচ্ছ্বাস দেখা দিতে পারে, তাই সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় যে সকল মানুষ রয়েছেন তারা যেন দ্রুত উঁচু জায়গায় চলে যান। নয়া এই দুর্যোগে ফের যাতে বাঁধ ভেঙে না পড়ে তার জন্য প্রশাসনের তরফে নদীর পাড়ে বালির বস্তা ফেলা হচ্ছে। চলছে নজরদারি।

আরও পড়ুন:নিউটাউন এনকাউন্টার: দুই দুষ্কৃতীর মৃতদেহ শনাক্ত করলো পাঞ্জাব পুলিশ

শুধু দীঘা নয়, সুন্দরবন লাগোয়া অঞ্চল গুলিতেও একই রকমভাবে সতর্ক করা হচ্ছে সাধারন মানুষকে। নয়া এই দুর্যোগের নদী বাঁধ ভাঙতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। উল্লেখ্য, গত মাসের ২৬ তারিখ আছড়ে পড়ার সময় ভরা কোটাল ছিল যার ফলে তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় নদী ও সমুদ্রে। কার্যত তছনছ হয়ে যায় দীঘা মন্দারমনি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি। মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো আগামীকাল শুক্রবারের ভরা কোটাল ফের চোখ রাঙাচ্ছে উপকূলের মানুষকে।

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...