Saturday, April 4, 2026

রাষ্ট্রপুঞ্জের ব্যুরোক্রেসি এবার ভারতের হাতে, বড় দায়িত্ব পেলেন নাগরাজ নাইডু

Date:

Share post:

রাষ্ট্রপুঞ্জের ব্যুরোক্রেসিতে(United nation bureaucracy) এবার বড় দায়িত্ব পেলেন ভারতীয় আইএফএস আধিকারিক(IFS officer)। রাষ্ট্রপুঞ্জের নতুন শেফ ডে ক্যাবিনেটে নিযুক্ত করা হলো ইন্ডিয়ান ফরেন সার্ভিসের আধিকারিক কে নাগরাজ নাইডুকে(K Nagraj Naidu)। আগামী এক বছরের জন্য রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বিশ্বের কূটনীতিকদের নেতৃত্ব দেবেন তিনি। এই সময়কালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার প্রেসিডেন্ট পদে থাকবেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আব্দুল্লা শাহিদ।

বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন মালদ্বীপের বিদেশ মন্ত্রী তথা রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার প্রেসিডেন্ট। এক টুইটে তিনি লেখেন, ‘আমি আজ অ্যাম্বাস্যাডর থিলমিজা হুসেন সে পিজিএ-র বিশেষ এনভয় এবং আমার শেফ ডে ক্যাবিনেট পদে নাগরাজ নাইড়ু কুমারকে নিযুক্ত করলাম। আমার #প্রেসিডেন্সিফরহোপ-এর নীতিকে কার্যকর করার ক্ষেত্রে তাঁরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।’

আরও পড়ুন:বাইশে উত্তরপ্রদেশ নির্বাচন, তার আগেই দেশের নির্বাচন কমিশনারের পদে যোগী ঘনিষ্ঠ

রাষ্ট্রসঙ্ঘের মালদ্বীপের স্থায়ী প্রতিনিধি থিলফিজা হুসেন। অন্যদিকে নাইডু রাষ্ট্রসংঘের ভারতের ডেপুটি স্থায়ী প্রতিনিধি। নতুন পদ পাওয়ার জেরে আগামী এক বছরের জন্য নাইডুকে রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য ‘লোন’ দেবে ভারত। উল্লেখ্য, ‘সেফ ডে ক্যাবিনেট’ পদ ভারতের প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি বা মার্কিন রাষ্ট্রপতি চিফ অফ স্টাফ পদের সমগোত্রীয়। এই পদে একজন ভারতীয় কূটনীতিবিদ নিয়োগ হওয়ায় স্বাভাবিকভাবেই রাষ্ট্রসঙ্ঘের প্রভাব বাড়তে চলেছে ভারতের। অন্যদিকে গত জানুয়ারি মাসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ শুরু করেছে ভারত। আগামী দু’বছরের জন্য এই পদে সামলাবে ভারত।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...