Saturday, April 4, 2026

সংসদে অসত্য ভাষণ, নুসরতের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে  চলেছে বিজেপি ?

Date:

Share post:

সংসদ ভবনে ( parliament of India) দাঁড়িয়ে অসত্য (missguided) বিবৃতি দেওয়ার অভিযোগে  সাংসদ( MP actress Nusrat Jahan) নুসরতের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে চলেছে বিজেপি (BJP)। রাজনৈতিক মহল এবং বিজেপি অন্দরের খবর এমনই। কোনও জনপ্রতিনিধি সংসদে অসত্য তথ্য দিলে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা যায়। সেই আইনেই সম্ভবত নুসরতের বিরুদ্ধেও এমন কিছু পদক্ষেপের কথা ভাবছে বিজেপি। বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য (Amit malabya, IT sale head BJP) বৃহস্পতিবার ‘সেই ভিডিও’-সহ একটি টুইটে বলেছেন, ‘ সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে লিভ-ইন করছেন সেটা নিয়ে কারও কিছু বলার নেই। কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের রেকর্ড সেই অসত্য তথ্য এখনো নিখোঁজ রয়েছে।

অমিত বলেন, ‘‘এখন সংসদ বন্ধ রয়েছে। সংসদ চালু হলে দলের তরফে কী পদক্ষেপ হবে তা জানিয়ে দেওয়া হবে।’’ তবে বিজেপি যে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপও তৈরি করতে চাইছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

‘আমি নুসরত জাহান রুহি জৈন।’’ লোকসভায় শপথ নেওয়ার সময় এই ভাবেই বলেছিলেন সাংসদ নুসরত জাহান। লোকসভার ওয়েবসাইটে তাঁর স্বামীর নাম এখনো নিখিল জৈন (Nikhil Jain husband of Nusrat Jahan) লেখা রয়েছে । অথচ বসিরহাটের সাংসদ বুধবার দুপুরে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়। কিন্তু পরে দেখা যায়, নুসরত নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন বলে দাবি করলেও সরকারি নথিতে তিনি বিবাহিতা এবং স্বামীর নাম নিখিল জৈন। ২০১৯ সালে তুরস্কে ঘটা করে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সাংসদ – অভিনেত্রী নুসরতের ‘অবৈধ’ বিয়ের ছবি নিয়ে ইতিমধ্যেই ট্রোলিং, সমালোচনা , ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে গিয়েছে। নুসরতের নিজের ইনস্টাগ্রাম থেকে ইতিমধ্যে ছবি সরিয়ে ফেলেছেন। কিন্তু ছবির এগিয়েছে ফেসবুক পেজে। স্বাভাবিকভাবেই ‘সহবাস সঙ্গী ‘, ‘জীবনসঙ্গী ‘ ‘স্বামী ‘ এই শব্দগুলি নিয়ে যারপরনাই ট্রোলের শিকার হতে হচ্ছে নুসরতকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...