Friday, April 3, 2026

হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু ইউরো যুদ্ধ, একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন কোন দল

Date:

Share post:

শনিবার থেকে শুরু হচ্ছে ইউরো কাপ( euro cup 2021 )। এই প্রথমবার ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে গোটা ইউরোপ জুড়ে। ইউরোপের ১১ টি শহরে আয়োজিত হতে চলেছে ইউরো কাপ।

আর কিছু ঘণ্টা পরেই ঢাকে কাঠি পড়তে চলেছে ইউরো কাপের। প্রথম ম‍্যাচে ইতালি মুখোমুখি  তুরস্ক। এই প্রথমবার ইউরো কাপের ইতিহাসে কোনও একটা বা দুটি দেশ নয়, ইউরো কাপের আসর বসছে ১১টি দেশের ১১টি স্টেডিয়ামে।

ইউরো সেরার লড়াই শুরু আগে এক ঝলকে দেখে নেওয়া যাক ইউরো কাপের গ্রুপ

ইউরো কাপের গ্রুপ –
গ্রুপ ‘এ’ তে রয়েছে: ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক এবং ওয়েলস।

গ্রুপ ‘বি’ তে রয়েছে : বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং রাশিয়া।

গ্রুপ ‘সি’ তে রয়েছে : অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, নর্থ মেসিডোনিয়া এবং ইউক্রেন।

গ্রুপ ‘ডি’ তে রয়েছে : ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড।

গ্রুপ ‘ই’ তে রয়েছে : পোল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন এবং সুইডেন।

গ্রুপ ‘এফ’ তে রয়েছে : ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি এবং পর্তুগাল।

ইউরো কাপে সেমিফাইনাল হবে ৬ এবং ৭ জুলাই। ফাইনাল হবে ১১ জুলাই।

এবার একনজরে দেখে নেওয়া যাক কোন কোন স্টেডিয়ামে হত চলেছে বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় এই প্রতিযোগিতা

১) ইংল‍্যান্ডে ওয়েল্বলি স্টেডিয়াম, ২) ইতালির স্টাডিও অলিম্পিকো, ৩) জার্মানির আলিয়াঁজ এরিনা, ৪) স্পেনের লা কার্তুজা, ৫) নেদারল্যান্ডসের জোহান ক্রুয়েফ এরিনা, ৬) আজারবাইজানের অলিম্পিক স্টেডিয়াম, ৭) রোমানিয়ার এরিনা ন‍্যাশনালা, ৮) হাঙ্গেরির পুসকাস এরিনা, ৯) ডেনমার্কের পার্কেন স্টেডিয়াম, ১০) স্কটল‍্যান্ডের হ‍্যাম্পডেন, ১১) রাশিয়া ক্রেস্তোভস্কি স্টেডিয়াম।

আরও পড়ুন:সালকিয়া টু বায়ার্ন মিউনিখ, শুভ পালের স্বপ্নের সফর

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...