Saturday, April 4, 2026

মুকুল বিদায়ে ভূমিকম্প বিজেপিতে, ‘লবিবাজি’র অভিযোগ অনুপমের, সরব বৈশালী-সৌমিত্ররা

Date:

Share post:

এক মুকুল রায়(Mukul Roy) দলত্যাগ করতেই ভিত নড়ে উঠলো বঙ্গ গেরুয়া শিবিরের। দলের শীর্ষ নেতৃত্বকে তোপ দেগে টুইটে সরব হলেন একের পর এক ‘দলবদলু’ বিজেপি(BJP) নেতৃত্ব। কেউ সরাসরি তোপ দাগলেন মুকুল রায়কে, কেউ আবার গোটা ঘটনার জন্য দলকে দায়ী করে পরামর্শ দিলেন লবি বন্ধ করার। সব মিলিয়ে মুকুলকে কেন্দ্র করে শুক্রবার সরগরম রইল বঙ্গ রাজনীতি(Bengal politics)।

আরও পড়ুন:পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরছেন সপুত্র মুকুল, ছাড়বেন বিধায়ক পদ

শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে মুকুল রায় যে তৃণমূলে যোগ দিতে চলেছেন এ খবর কার্যত নিশ্চিত হওয়ার পর দলের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অনুপম হাজরা(Anupam hazra)। তিনি লেখেন, ‘নির্বাচন চলাকালীন দু-একটি নেতাকে নিয়ে অতি মাতামাতি করা, যোগ্যতা থাকা সত্ত্বেও লবি বাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা ও অপমান করার করুণ পরিণতি এটা।’ শুধু তাই নয়, তিনি আরও লেখেন, ‘চ্যাটার্ড ফ্লাইটের রয়াল যাত্রীরাও এখন নিখোঁজ।’ শুধু তাই নয়, মুকুলের মতো একাধিক দলীয় বৈঠকে তাঁকেও যে আমন্ত্রণ জানানো হয় না সে কথা তুলে ধরে অনুপম লেখেন, “আশা করছি আগামী দিনে দলীয় বৈঠকে প্রটোকল মেনে আমি আমন্ত্রণ পাব।”

তবে মুকুলের তৃণমূল যোগে দলের বিরুদ্ধে অনুপম তোপ দাগলেও দলত্যাগের ঘটনায় ক্ষুব্ধ দলবদলু বৈশালী ডালমিয়া(Baishali Dalmiya)। টুইট করে তিনি লেখেন, “আমি বিজেপি নেতা শুভেন্দুর অধিকারির কাছে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে সমস্ত আবর্জনাকে দল থেকে তাড়ানো হোক যত শীঘ্র সম্ভব।” পাশাপাশি মুকুলের তৃণমূল যোগে এদিন তাঁকে সরাসরি আক্রমণ শানান সৌমিত্র খাঁ(Soumitra Khan)। একদা মুকুল ঘনিষ্ঠ এই নেতা বলেন,”আগামীকাল যমুনা নদীর তীরে মস্তক মুণ্ডন করে নিজের পাপ খণ্ডন করব। মুকুল রায়কে দ্রোণাচার্য বা চাণক্য এবং রাজনৈতিক গুরু বলা আমার পাপ হয়েছিল। তাই সনাতন ধর্মকে রক্ষা করতে আমি মস্তক মুণ্ডনের সিদ্ধান্ত নিয়েছি।” পাশাপাশি মুকুল রায়কে মীরজাফর বলতেও ছাড়েননি সৌমিত্র। টুইট করেছেন স্বপন দাশগুপ্তও। এদিন তিনি লেখেন, ‘ভোটে পরাজয় চিন্তার বিষয়। বঙ্গ বিজেপির কাজ তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলা। সেই পদক্ষেপই নেওয়া হচ্ছে এবং তা স্পষ্ট হয়ে উঠবে। পুরানো ও নতুন কার্যকর্তাদের নিরাশ হয়ে খোলের মধ্যে ঢুকে পড়ার কোনও কারণ নেই। ২.২ কোটি ভোটারকে নিয়ে বিজেপি গড়ে উঠবে এবং নিজেদের বিস্তার বাড়াবে।’ সব মিলিয়ে মুকুলের তৃণমূল যোগে কার্যত কম্পন শুরু হল গেরুয়া শিবিরের অন্দরে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...