Friday, June 26, 2026

দিলীপে আস্থা কমছে? এবার বনগাঁর বৈঠকে গরহাজির বিজেপি সাংসদ-সহ ৩ বিধায়ক!

Date:

Share post:

গেরুয়া শিবিরে মুকুল ঝরে যাওয়ার দিনই আরও অস্বস্তিতে রাজ্য বিজেপি। বাঁকুড়া, হেস্টিংসের পর এবার বনগাঁয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকা বৈঠকে গরহাজির একাধিক হেভিওয়েট নেতা, বিধায়ক ও সাংসদ। তাহলে কি রাজ্য বিজেপির অন্দরে দিলীপ ঘোষের উপর আস্থা হারাচ্ছেন দলের নেতা-বিধায়ক-সাংসদরা? গ্রহণযোগ্যতা কি কমছে রাজ্যের শীর্ষ নেতার ওপর? প্রশ্ন উঠছে খোদ গেরুয়া শিবিরের অন্দরেই।

আজ, শুক্রবার বনগাঁ সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বৈঠক ডেকে ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু এই সাংগঠনিক জেলার শীর্ষ নেতাদেরই সেখানে দেখা মেলেনি। রাজ্য বিজেপি সভাপতি এসেছে জেনেও বনগাঁর বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সেখানে যাননি। এমনকী, দলের বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলকেও দেখা যায়নি দিলীপের ডাকা বৈঠকে।

বিজেপি সূত্রে খবর, গরহাজির নেতাদের প্রায় সকলেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠকে আসেননি। দিলীপ ঘোষ অবশ্য কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে জানিয়েছেন, সকলকেই খবর দেওয়া হয়েছিল। তবে “বিপন্ন” কর্মী-সমর্থকদের সঙ্গে থাকার দরুণ তাঁরা নাকি আসতে পারেননি।

সম্প্রতি, হেস্টিংসে বিজেপি রাজ্য কমিটির ভোট পরবর্তী সাংগঠনিক বৈঠকে গরহাজির ছিলেন মুকুল রায়। সদ্য নিজের পুরোনো দলে ফিরে আসা মুকুল সেদিন জানিয়ে ছিলেন হেস্টিংসের বৈঠকে তাঁকে নাকি ডাকাই হয়নি। যদিও দিলীপ ঘোষ মুকুলের দাবি উড়িয়ে দিয়েছিলেন। ওই বৈঠকে আসেননি রাজীব বন্দ্যোপাধ্যায়ও। পরে রাজীব সোশ্যাল মিডিয়ায় পুরোনো দল তৃণমূলের স্তুতি ও বিজেপির সমালোচনা করেছিলেন। সবমিলিয়ে বঙ্গ বিজেপির ভাঙন শুরু হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে দিলীপ ঘোষের নেতৃত্বর উপর ভরসা হারাচ্ছেন বিজেপির হেভিওয়েট নেতা থেকে জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন- বিরোধী দলনেতা আমি, বিধায়ক ভাঙিয়ে দেখাক তৃণমূল! শুভেন্দুর হুঙ্কারের পরই খসল মুকুল

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...