Friday, June 26, 2026

বিরোধী দলনেতা আমি, বিধায়ক ভাঙিয়ে দেখাক তৃণমূল! শুভেন্দুর হুঙ্কারের পরই খসল মুকুল

Date:

Share post:

দুদিন আগেই স্বভাবোচিত ঔদ্ধত্য দেখিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তৃণমূলকে (tmc)। ভোটের মুখে দলবদলু নব্য বিজেপি (bjp) নেতা শুভেন্দুর হুঙ্কার ছিল: বিধানসভায় আমি বিরোধী দলনেতা। আগে যা হয়েছে তা এখন আর হবে না। সাহস থাকলে বিজেপির বিধায়ক ভাঙিয়ে দেখাক তৃণমূল। ৪৮ ঘণ্টাও কাটল না। নিজের ছোঁড়া চ্যালেঞ্জের মুখতোড় জবাব তৃণমূলের কাছ থেকে পেয়ে গেলেন নন্দীগ্রামের বিধায়ক। তাও আবার এলেবেলে কেউ নয়, বিধানসভায় বিজেপি শিবির থেকে খসলেন মুকুল রায় (mukul roy)। তৃণমূলে যোগের মুহূর্তে যিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

শুভেন্দুর ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জ ফিরিয়ে দিয়েছে তৃণমূল। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু যে শুরুতেই ব্যর্থ, দলের অন্যতম বড় নেতা তথা বিধায়ককে ধরে রাখতে পারলেন না, তাও স্পষ্ট হল। বিজেপির অন্দরমহলের খবর, ভোটের মুখে দল বদলানো শুভেন্দুর চড়া সুরে হম্বিতম্বি ও উগ্র প্ররোচনামূলক বক্তব্য দলের অনেকেই এখন ভালোভাবে নিচ্ছেন না। দলীয় কর্মীদের দুর্দিনে পাশে দাঁড়ানোর বদলে তাঁর প্ররোচনামূলক নানা উক্তিতে উত্তেজনা আরও বাড়ছে। অভিযোগ, যে সময় সংযত আচরণ করার কথা সেই সময় বালখিল্যের মত গরম গরম কথা বলে পরিস্থিতি আরও ঘোরালো করছেন বিরোধী দলনেতাই। এতে একদিকে যেমন শাসক দলের জেদ বেড়ে যাচ্ছে অন্যদিকে বিজেপির মধ্যেও বিক্ষুব্ধের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন- ‘মুকুলের মতো’ আর কে-কে নয়? নেত্রীর ইঙ্গিতে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...