Friday, June 26, 2026

‘মুকুলের মতো’ আর কে-কে নয়? নেত্রীর ইঙ্গিতে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা

Date:

Share post:

ইঙ্গিতে কী বোঝালেন তৃণমূলনেত্রী? মুকুল রায়কে দলে ফেরাতে গিয়ে বললেন, যারা ভোটের আগে দল ছেড়েছিল, তারা গদ্দার। তাদের দলে নেওয়া হবে না। মুকুল তাদের মতো নয়। ওর ব্যাপারটা আলাদা। ও আগে বেরিয়েছিল। যদিও ওর সঙ্গে আমাদের কোনও মতবিরোধ নেই। প্রশ্ন হলো নেত্রীর উত্তরের মধ্যেই কী অন্য ইঙ্গিত রয়েছে?

থাকলে সেই ইঙ্গিতটা কী? মুকুলের মতোই ভোটের আগে দল ছাড়েননি আর একজন, কলকাতার প্রাক্তন মেয়র-মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। প্রায় বছর তিনেক আগে তিনি দল ছাড়েন। তাহলে কী তিনিও গুটি গুটি পায়ে তৃণমূল ভবনের দিকে এগোচ্ছেন, বা তার এগোনোর সম্ভাবনা বাড়ছে? যদিও ভোটের আগে প্রচারে নেমে বান্ধবী বৈশাখীর সঙ্গে ‘ঘরে ঘরে পদ্ম, দিদিমনি জব্দ’ স্লোগান দিয়েছেন। শুধু কী তাই? বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে বাংলার শান্তি নেই। সেই শোভনের দলে ফেরার কোনও ইঙ্গিত কী নেত্রী শুক্রবার তৃণমূল ভবনে দিলেন? এর উত্তর একমাত্র দিতে পারবেন নেত্রী নিজেই। তাঁর সিদ্ধান্তেই দলে সপুত্র মুকুল রায়। তাঁর ইচ্ছাতেই ফিরতে পারেন সারদা-নারদায় অভিযুক্ত শোভন। গোল পার্কের ফ্ল্যাটে শুক্রবার বিকেলের পর একটু খুশির ঝিলিক থাকতেই পারে।

আরও পড়ুন- টুইটার বন্ধ হতেই নাইজেরিয়ায় সরকারি ভাবে শুরু ভারতীয় ‘কু’

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...