Tuesday, June 9, 2026

টুইটার বন্ধ হতেই নাইজেরিয়ায় সরকারি ভাবে শুরু ভারতীয় ‘কু’

Date:

Share post:

অবশেষে ভারতীয় মাইক্রো ব্লগিং সাইট ‘কু’ নাইজেরিয়া ‘সরকারি ভাবে’ যাত্রা শুরু করল। দিন পাঁচেক আগেই নাইজেরিয়ায় নিষিদ্ধ করে দেওয়া হয় টুইটার। তার পরই সরকারের তরফে সে দেশে অ্যাকাউন্ট খোলা হয়েছে ‘কু’-তে। আর তার স্ক্রিনশট শেয়ার করেছেন ‘কু’-এর সিইও অপ্রামেয় রাধাকৃষ্ণন।

সমস্যাটা শুরু হয়েছিল আগে থেকেই। উসকানিমূলক মন্তব্যের জেরে বৃহস্পতিবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির একটি টুইট মুছে দেয় টুইটার। আর এর পরই পাল্টা পদক্ষেপ করে অনির্দিষ্টকালের জন্য নাইজেরিয়ায় বন্ধ করে দেওয়া হয় টুইটার।  এবার সেই ফাঁকা মাঠে একের পর এক গোল করতে শুরু করেছে ভারতীয় মাইক্রোব্লগিং সাইট কু।

সোশ্যাল মিডিয়া জগতে ক্রমশ টুইটারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ভারতীয় কু। ইতিমধ্যেই তারা ৬০ ইউজার জোগাড় করে ফেলেছে। ভারতে অনেক সেলিব্রিটি, নেতা মন্ত্রী কু-তে অ্যাকাউন্ট খুলেছে। কঙ্গনা রানাওতের টুইটার হ্যান্ডল বন্ধ করে দেওয়ার পর তাঁকেও স্বাগত জানান কু-এর সিইও। সব মিলিয়ে গত বছর থেকে ভারতে জনপ্রিয়তা বাড়তে থাকা কু নাইজেরিয়ার হাত ধরে বড় সাফল্য পেয়ে যেতে পারে। নাইজেরিয়ার ভাষাও কু-তে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে সংস্থার তরফে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...