Thursday, June 4, 2026

গাভাস্কারের পর পাঠান, আইপিএল খেলতে এসে ছেড়ে যাওয়া ক্রিকেটাদের একহাত নিলেন তিনি

Date:

Share post:

সুনীল গাভাস্কারের পর এবার ইরফান পাঠান। মাঝ পথে আইপিএল না খেলে ছেড়ে যাওয়া নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তারমতে আইপিএল খেলতে এলে শেষ পর্যন্ত খেলা উচিত।

আইপিএল ছেড়ে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাক্স, ফিল সল্ট, রিচি টপলে দেশে ফিরে গিয়েছেন। বুধবার ম্যাচের পর স্যাম কুরান, জনি বেয়ারস্টোরাও ফিরে গিয়েছেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও চলে গিয়েছেন। আর এমনভাবে চলে যাওয়া মানতে পারছেন না পাঠান। এই নিয়ে তিনি বলেন,” পুরো আইপিএল খেলতে এসো, না হলে এসো না।” যদিও পাঠান কারো নাম করেননি। তবে মনে করা হচ্ছে আইপিএল ছেড়ে চলে যাওয়া ক্রিকেটারদেরই ইঙ্গিত করেছেন পাঠান।

কয়েকদিন আগে গাভাস্কারও এই নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন,”দেশের হয়ে ক্রিকেটারদের খেলতে যাওয়াকে অগ্রাধিকার দেওয়ায় আমি বিশ্বাসী। কিন্তু ওরা নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পুরো মরশুম থাকার চুক্তি করেছে। এখন ছেড়ে চলে গেলে ওদের দল বিপদে পড়বে। দেশের হয়ে কয়েক মরশুম খেলে যে টাকা পায় তার থেকে এক বছরে ফ্র্যাঞ্চাইজিগুলো ওদের বেশি টাকা দেয়। ক্রিকেটারদের যে বেতন দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো, তার থেকে ভাল মতো একটা অংশ কেটে নেওয়া উচিত। শুধু তাই নয়, বিদেশি ক্রিকেটারদের খেলানোর জন্য ওদের বোর্ডগুলোকে যে ১০ শতাংশ ফি দেওয়া হয়, সেটাও দেওয়া উচিত নয়।”

আরও পড়ুন- অবসরের পর কী করবেন বিরাট? জানালেন নিজেই

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...