Wednesday, June 24, 2026

ফের উত্তপ্ত জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, একদল পড়ুয়ার বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের

Date:

Share post:

সিএএ(CAA) নিয়ে তীব্র আন্দোলনের পর ফের একবার অশান্তির ঘটনাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে এলো দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়(JNU University)। বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে(library) ঢুকে তান্ডব চালানোর জেরে এফআইআর দায়ের হল একদল পড়ুয়ার বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১৫ থেকে ২০ জন পড়ুয়ার একটি দল এদিন লাইব্রেরীর ভেতরে ঢুকে রীতিমতো ভাঙচুর চালায়। নিরাপত্তারক্ষীদের সঙ্গেও অশান্তিতে জড়িয়ে পড়ে পড়ুয়ারা। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয় দিল্লি পুলিশের কাছে। ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা লাইব্রেরীতে জোর করে ঢুকে পড়ে কয়েকজন পড়ুয়া। বারবার তাদের বের হতে বলা হলেও লাইব্রেরী ছাড়তে নারাজ ছিল পড়ুয়ারা। তখনই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাধে অভিযুক্তদের।

আরও পড়ুন:আজই তৃণমূলে ফিরছেন সপুত্র মুকুল?

এরপরই কোভিড বিধি ভঙ্গের অভিযোগ তুলে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পর দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার জানান, ‘গোটা ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছি আমরা। যদিও এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...