Saturday, June 27, 2026

এবার নুসরতের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক শুরু!

Date:

Share post:

ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েন শুরু হতেই এবার নুসরতের ভোটের আগের হলফনামা আর লোকসভার সাইটে দেওয়া তথ্যের গরমিল সামনে চলে এল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় তিনি শিক্ষগত যোগ্যতা নিয়ে যে তথ্য দিয়েছিলেন এবং পরে লোকসভার সাইটে দেওয়া তথ্যের পার্থক্য দেখা যাচ্ছে। এই নিয়ে নতুন করে আবার বিতর্ক শুরু হয়েছে।

ভোটের আগে হলফনমায় নুসরত জানান কিনি ২০০৮ সালে ভবানীপুর গুজরাটি এডুকেশনাল সোশাইটি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। আবার নির্বাচনে জেতার পর তাঁর সম্পর্কে লোকসভার সাইটে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি বি.কম অনার্স পাশ। এই দুই রমক তথ্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

আসলে নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হওয়া না হওয়া নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর এই সব কিছু সামনে আসতে শুরু করেছে। শুরু হয়েছে নতুন করে কাটাছেঁড়া। লোকসভার ওয়েবসাইটে তথ্যে উল্লেখ রয়েছে, নুসরত বিবাহিত, স্বামীর নাম নিখিল জৈন, বিয়ের তারিখ ১৯ জুন ২০১৯। শুধু তাই নয় লোকসভার সদস্য হিসাবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন, ‘আমি নুসরত জাহান রুহি জৈন’।

তাই বিয়ে বিতর্ক শুরু হতেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন নুসরত। লোকসভায় দাঁড়িয়ে মিথ্যা বলা বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ সামনে আসছে।

 

Advt

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...