Friday, June 26, 2026

ইউরো কাপে প্রথম ম‍্যাচে তুরস্ককে নিয়ে সর্তক ইতালির কোচ মানচিনি

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা। এরপরই শুরু হতে ইউরো কাপ(Euro Cup)। করোনার(Corona) কারণে গত বছর পিছিয়ে ২০২১ এ  বসছে ইউরো কাপের আসর। ফুটবলের হাত ধরে অতিমারিকে দুর করে উচ্ছাসে ভাসতে চলেছে গোটা ইউরো। এই প্রথম ১১ টি দেশে হতে চলেছে ইউরো যুদ্ধ। ইউরো মহাযুদ্ধে প্রথম ম‍্যাচে খেলতে নামছে ইতালি(italy)। প্রতিপক্ষ তুরস্ক( turkey)। প্রথম ম‍্যাচে নামার আগে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী ইতালির কোচ রবার্তো মানচিনি( Roberto Mancini)।

কোচ রবার্তো মানচিনির হাত ধরে ২০১৮ থেকে অপরাজেয় ইতালি। শেষ ২৭টি ম্যাচে হারের মুখ দেখেনি তারা। টানা আটটি ম্যাচ জিতে তুরস্কের বিরুদ্ধে খেলতে নামছে মানচিনির দল। আক্রমণ শক্তিশালী। ইতালির আক্রমণ যে কোনও প্রতিপক্ষের মনে ভয় ধরানোর জন‍্য যঠেষ্ট। ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচেও চেক প্রজাতন্ত্রে বিরুদ্ধে চার গোলে জিতেছে ইতালি। তবে ইউরো মহারণে নামার আগে প্রতিপক্ষ তুরস্ককে হালকা ভাবে নিতে নারাজ মানচিনি। সদ্য ফরাসি লিগ জয়ী লিলের তিন সদস্য রয়েছে তুরস্ক দলে। তাই তুরস্ককে নিয়ে সর্তক ইতালি কোচ। এদিন সাংবাদিক সম্মেলনে মানচিনি বলেন,” তুরস্ককে সম্মান করতেই হবে। ওদের দলটা প্রতিভায় ভর্তি। তা ছাড়া প্রথম ম্যাচ সব সময়ই কঠিন।”

প্রথম ম‍্যাচেই প্রতিপক্ষ ইতালি। তবে এতে ঘাবরে যাওয়ার মতন কিছু দেখছেন না তুরস্কের কোচ সেনল গুনেস । বরং তিনি মাঠে নেমে প্রতিপক্ষকে মাত দিতেই বিশ্বাস রাখেন। এদিন প্রথম ম‍্যাচে নামার আগে গুনেস বলেন,” প্রথম ম্যাচের ফল গুরুত্বপূর্ণ। নিজেদের শক্তিটা বুঝে নিতে চাই। হারলেও ভাল খেলা জরুরি।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...