Saturday, June 20, 2026

‘আমি বিজেপির সঙ্গে লিভ-ইনে ছিলাম’, মুকুলের দলবদলকে কটাক্ষ শ্রীলেখার

Date:

Share post:

গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর পরই সংবাদের শিরোনামে মুকুল রায়। । বর্ষীয়ান নেতার দলবদল নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। এবার তাঁর দলবদলকে কটাক্ষ করতে ছাড়লেন না বাম ঘনিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মুকুলের দলবদলের সঙ্গে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরতের বিতর্কিত ‘লিভ ইন’ মন্তব্যের সঙ্গে তুলনা করে একটি পোস্ট করেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা লেখেন, ” আমি বিজেপিতে যোগদান করিনি। বিজেপির সঙ্গে লিভ-ইনে ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনও প্রশ্নি ওঠে না।’


সম্প্রতি নুসরতের মা হওয়ার কথা প্রকাশ্যে আসতেই নিখিল জৈনের সঙ্গে নুসরতের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি উঠে আসে। সেখানে নুসরত জানান, নিখিল জৈনের সঙ্গে কোনওদিন বিয়েই হয়নি তাঁর। তাঁরা লিভ-ইনে থাকতেন। সাড়ে তিনবছর পর মুকুল রায় পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে ফিরে আসতেই নুসরতের মন্তব্যকে খোঁচা দিয়ে মুকুলের দলবদল প্রসঙ্গে ঠিক একই মন্তব্য করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর এই মন্তব্য নিমেষে ভাইরাল হয়ে পড়ে।
শুক্রবার মুকুল রায়ের দলবদল নিয়ে টুইট করেন বিজেপি নেতা তথাগত রায়, অনুপম হাজরা, বৈশালী ডালমিয়া সহ আরও অনেকে। আজ দুপুরে মুকুল এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়, তৃণমূল ভবনের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকেই নেটমাধ্যমে মিমের বন্যা বইতে শুরু করে।তবে সবকিছুকে উপেক্ষা করে তৃণমূলে যোগ দিয়ে মুকুল রায় বলেন, ‘বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে৷ বাংলাকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...