Friday, April 3, 2026

বদলাচ্ছে কালিয়াচকের পরিবেশ, পুলিশ-প্রশাসনের প্রশংসায় আমজনতা

Date:

Share post:

কালিয়াচক মানে অশান্তির আবহ। বোমা বন্দুকের লড়াই, মাদক পাচার, সীমান্তে চোরাচালান এখানে নিত্যনৈমিত্তিক ঘটনা। দীর্ঘদিন ধরে চলে আসা এই ধারণাকেই গত কয়েক বছরে বদলে দিয়েছে মালদা জেলা পুলিশ ও কালিয়াচক থানার পুলিশ। সারা বছর ধরে চলে আসা অশান্তির পরিবেশ আর নেই। বরং, শান্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করে কার্যত নজির স্থাপন করেছেন এই থানার আধিকারিক থেকে শুরু করে সমস্ত স্তরের কর্মীরা।
২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই এলাকায় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। কালিয়াচকের সুজাপুর, নওদাযদুপুর ,বামনগ্রাম, মোজমপুর সহ একাধিক এলাকায় ভোটের সময় চিন্তাতে থাকতে হত এলাকাবাসী সহ প্রশাসনকে। কিন্তু গত কয়েক বছরে এলাকার চিত্রটাই পাল্টে গেছেI পোস্ত চাষ নির্মূল করে ড্রাগ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালু রয়েছে I
এই এলাকাগুলিতেও ভোট পর্ব মিটেছে শান্তিতে। এর জন্য সাধারণ মানুষ ধন্যবাদ জানাচ্ছেন পুলিশ-প্রশাসনকে। পুলিশের দক্ষতা এবং জনসংযোগের হাতিয়ারের প্রশংসা হচ্ছে।

এ ছাড়াও করোনা সংকট কালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে মালদা জেলা পুলিশ ও কালিয়াচক থানার পুলিশ I শুধু সাধারণ মানুষ বা শাসকদলই নয়, বিরোধী রাজনৈতিক দলগুলিও খুশি মালদা জেলা পুলিশ ও কালিয়াচক থানার পুলিশের কাজে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...