Wednesday, June 3, 2026

ছেলের মুখ থেকে ‘বাবা’ ডাক শোনা পৃথিবীর শ্রেষ্ট অনুভূতি, সোশ্যাল মিডিয়ায় লিখলেন রাজ

Date:

Share post:

পিতা হয়েছিলেন গত বছর সেপ্টেম্বরে। তারপর বিভিন্ন সময় ছেলের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিয়ো দিয়ে ইউভানের মুখ থেকে ‘বাবা’  ডাক শোনার মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী।

ইনস্টাগ্রামে যে ভিডিয়োটি রাজ শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে বাবার কাঁধে চেপে লাফালাফি করছে ছোট্ট রাজ-পুত্র। বাবার ঘাড়ে চেপে  চিৎকারও করছে  তারস্বরে। তার মাঝেই একবার রাজকে ‘বাবা’ বলে ডেকেও ওঠে ছোট্ট ইউভান। পুত্রের কাছ থেকে ‘বাবা’ ডাক শুনে আপ্লুত পরিচালক রাজ। ভিডিয়োর সঙ্গে তিনি লিখেছেন,  ‘আমার ছেলে আমাকে বাবা বলতে শিখেছে। যত বার আমি ওকে এটা বলতে শুনছি, আবেগপ্রবণ হয়ে পড়ছি। এই ডাক শোনাই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি।’

বাবা-ছেলের এই কেমেস্ট্রি দেখে স্বভাবতই উচ্ছ্বসিত নেটাগরিকরা। কমেন্টে উপচে পড়ছে ভালোবাসা। মাত্র ২ ঘণ্টায় ৫০ হাজারের বেশি মানুষ এই ভিডিয়োটি দেখে ফেলেছেন।

https://www.instagram.com/p/CP9y8sGpmOa/?utm_medium=copy_link

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...