Tuesday, April 7, 2026

জসসি-ভুল্লারের সঙ্গে ফ্ল্যাটে তৃতীয় ব্যক্তির আঙুলের ছাপ

Date:

Share post:

নিউটাউন গুলিকাণ্ডে ওই ফ্ল্যাটে এবার তৃতীয় ব্যক্তির উপস্থিতির কথা উঠে আসছে। ফরেন্সিকের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে ফ্ল্যাটে তৃতীয় এক জনের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এখন সেই আঙুলের ছাপ ভরত কুমারের কিনা তা খতিয়ে দেখা হবে।

ফরেন্সিক রিপোর্ট ছাড়াও আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, ভুল্লারদের ফ্ল্যাটে বেশ কয়েক জনের যাতায়াত ছিল। তাঁরা কার তাও খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে তৃতীয় ব্যক্তির আঙুলের ছাপের মালিককে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে।

সাপুজির সুখবৃষ্টি আবাসনের ২০১ নম্বর ফ্ল্যাটে বেডরুম থেকে গুলি চালানো হয়। পাল্টা গুলি এসে লেগেছে ফ্ল্যাটের খাট, আলমারি, দেওয়াস-সহ ঘরের বিভিন্ন জায়গায়। এমপি ৫ এবং গ্লক পিস্তলের প্রচুর খালি কার্তুজও পাওয়া গিয়েছে ওই ভুল্লারদের ফ্ল্যাটে। ফ্ল্যাট থেকে প্রচুর নকল নথিও উদ্ধার হয়েছে।

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...