Friday, June 19, 2026

টসিলিজুমাবকাণ্ড : সরিয়ে দেওয়া হল মেডিকেল কলেজের সেই অফিসারকে 

Date:

Share post:

কলকাতা মেডিকেল কলেজে (Calcutta medical College) টসিলিজুমাবকাণ্ডে বড়সড় পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর (health department)। বিশেষ কমিটি গড়ে শুরু হয় তদন্ত। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরিয়ে দেওয়া হলো অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে। পাঠানো হয়েছে কোচবিহারের শীতলকুচিতে (coochbehar )। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে মেডিকেল অফিসার (medical officer) দেবাংশী সাহাকে শীতলকুচিতে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন জটামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হল। শুক্রবারই এই মর্মে নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন।

প্রায় ১০ লক্ষ টাকার জীবনদায়ী ওষুধ টসিলিজুমাব (life saving drug tocilizumab) কেলেঙ্কারি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে । তদন্তে উঠে আসে মেডিকেল অফিসার দেবাংশী সাহা ও সিস্টার ইন চার্জের নাম। কলকাতা মেডিকেল কলেজের নিজস্ব তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্যভবন মনোনীত তিন সদস্যের একটি কমিটি তৈরি হয়। তারাও তদন্ত শুরু করে।গত শনিবার সেই কমিটি তাদের তদন্ত রিপোর্ট স্বাস্থ্যভবনে জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই ওই মেডিক্যাল অফিসারের বদলির নির্দেশিকা দেন বিভাগীয় প্রধান। বিষয়টিকে শাস্তি হিসাবেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...