Tuesday, April 7, 2026

রাশিয়ার বিরুদ্ধে নামার আগে জোড়া ধাক্কা খেল বেলজিয়াম, প্রথম ম‍্যাচে নেই কেভিন ডি ব্রুইন

Date:

Share post:

শনিবার ইউরো কাপের( Euro cup) অভিযান শুরু করছে বেলজিয়াম( Belgium)। তার আগে জোড়া ধাক্কা খেল রেড বাহিনী। চোটের কারণে প্রথম ম‍্যাচে নেই কেভিন ডি ব্রুইন(Kevin de Bruyne)   এবং অ‍্যাক্সেল উইটসেল। শনিবার ইউরো কাপে রাশিয়ার( Russia) বিরুদ্ধে নামবে বেলজিয়াম।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে গিয়ে নাকে এবং চোখে চোট পান ডি ব্রুইন। তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। ডি ব্রুইন এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ব্যক্তিগত ভাবেই অনুশীলন চালাচ্ছিলেন। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর ফিরতে আরও কিছুটা সময় লাগবে। এদিকে গোড়ালির চোটের কারণে নেই অ‍্যাক্সেল উইটসেল।

প্রথম ম‍্যাচে কেভিন ডি ব্রুইনকে পাওয়া যাবে না সে কথা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বেলজিয়াম।

আরও পড়ুন:শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে মুম্বইতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ধাওয়ানরা

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...