Sunday, June 28, 2026

নিউটাউনকাণ্ডে অভিযুক্ত ভরত কুমারের শ্বশুরবাড়ি কলকাতায়, গ্রেফতার পাঞ্জাবে

Date:

Share post:

নিউটাউন গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। পাঞ্জাবে গ্রেফতার হওয়া অভিযুক্ত ভরত কুমারের শ্বশুরবাড়ি কলকাতার চারু মার্কেটে এলাকায়। বিয়ে করেন স্থানীয় এক তরুণীকে। সেই সূত্রেই কলকাতা ভাল চিনত। তাই পাঞ্জাবের গ্যাংস্টারদের কলকাতায় লুকিয়ে রাখা হয় বলে মনে করছেন তদন্তকারীরা। শনিবার পাঞ্জাবে গ্রেফতার হয় ভরত কুমার।

কলকাতায় নিয়মিত যাতায়াত করলেও ভরত কুমারের সঙ্গে শ্বশুরবাড়ির বিশেষ যোগাযোগ ছিল না বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে ২০ মে ভুল্লার এবং জসসিকে কলকাতায় আনার পর স্ত্রীকে পাঞ্জাব থেকে আনেন ভরত। তদন্তকারীরা জানতে পারেন পরে একটি কালো হন্ডা অ্যাকর্ড গাড়িতে চড়ে স্ত্রীকে নিয়ে পাঞ্জাবে ফেরেন ভরত।
প্রথমে মনে করা হচ্ছিল যে সুমিত কুমারের আধার কার্ড-সহ অন্যান্য তথ্য ব্যবহার করে সুখবৃষ্টির আবাসনে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল তিনিই ভরত কুমার। ২ ব্যক্তিকে একই মনে করা হচ্ছি। পরে সুমিত গ্রেফতার হওয়ার পরই জানা যায় ভরত কুমার অন্য ব্যক্তি। এবার পাঞ্জাবে গ্রেফতার হল ভরত কুমারও। তাঁকে জেরা করে আরও নিউটাউনকাণ্ডে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন- সব্যসাচীর “প্রত্যাবর্তন” জল্পনার মধ্যেই বিস্ফোরক সুজিত

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...