Tuesday, April 7, 2026

মে মাসে বেসরকারি হাসপাতালের হাতে দেওয়া টিকার মাত্র ১৭ শতাংশ খরচ

Date:

Share post:

গোটা দেশ টিকার যখন হাহাকার চলছে, সেই সময় কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা এক তথ্যে দেখা যাচ্ছে মে মাসে বেসরকারি হাসপাতালগুলিকে যে টিকার ডোজ দেওয়া হয়েছিল তার মাত্র ১৭ শতাংশ খরচ হয়েছে। সরকারি তথ্য বলছে মে মাসে বেসরকারি হাসপাতালগুলিকে মোট ১ কোটি ২৯ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছিল। তার মধ্যে মাত্র ২২ লক্ষ খরচ হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৪ জুন একটি প্রেস রিলিজ দেওয়া হয়। সেখানে বলা হয়েছে মে মাসে দেশজুড়ে মোট ৭ কোটি ৪০ লক্ষের মতো টিকা দেওয়া হয় সরকারি, বেসরকারি সংস্থাগুলিকে। যার মধ্যে বেসরকারি হাসপাতালগুলির জন্য ১ কোটি ৮৫ লক্ষ টিকা বরাদ্দ করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতালগুলি ১ কোটি ২৯ লক্ষ ডোজ কেনে। কিন্তু খরচ করতে পেরেছে মাত্র ২২ লক্ষ ডোজ।

বিশেষজ্ঞদের মতে বেসরকারি হাসপাতালে টিকার বেশি দামের কারণেই সরকারি হাসপাতালেই টিকা নেওয়ার দিকে ঝুঁকেছেন মানুষ। তাই বেসরকারি হাসপাতালের হাতে পর্যাপ্ত টিকা থাকলেও তা খরচ হচ্ছে না।

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...