Monday, April 6, 2026

গ্রেফতার আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের আইটি বিশেষজ্ঞ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ শাখাওয়াত আলী লালুকে গ্রেফতার করল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার রাতে শহরের খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের সরাসরি যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাছিব খাঁন অভিযান চালিয়ে ওই জঙ্গিকে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তির কাছ থেকে বিভিন্ন নথি, পাসপোর্ট, মোবাইল, ট্যাব এবং একটি নোটবুক উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ২০১২ সালে শাখাওয়াত,তার দু’ভাই- আরিফ ও মামুনের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকে শাখাওয়াত, জিয়া , মনসুরাবাদ এলাকার শফিক হুজুর ও লালখানবাজার এলাকার ইলেকট্রনিক্স দোকানের এক কর্মচারী ওমর ফারুক মিলে দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল। ধীরে ধীরে আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ হয়ে ওঠে শাখাওয়াত।সূত্রের খবর, সিরিয়ায় যুদ্ধে অংশ নিতে ২০১৭ সালে তুরস্কেও যায় সে। সেখানে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে এবং সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) কাছ থেকে ছ’মাস প্রশিক্ষণ নিয়ে ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেয় শাখাওয়াত। পরে ফের অবৈধ পথেই সীমান্ত অতিক্রম করে তুরস্কে ফিরে সেখান থেকে ইন্দোনেশিয়া হয়ে শ্রীলঙ্কায় যায় সে। পরে ফের ইন্দোনেশিয়া থেকেই জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল আইটি বিশেষজ্ঞ। গত ২২ মার্চ দেশে ফিরে এসে আবারও আনসার আল ইসলামকে সংগঠিত করার কাজ শুরু করেছিল শাখাওয়াত।

 

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...