Tuesday, April 7, 2026

লাথি মেরে স্টাম্প ভেঙে দেওয়ার জন‍্য নির্বাসিত করা হল শাকিব আল হাসানকে

Date:

Share post:

লাথি মেরে স্টাম্প ভেঙে দেওয়ার জন‍্য নির্বাসিত করা হল শাকিব আল হাসানকে( Shakib Al Hasan)। এদিন ৩ ম্যাচ নির্বাসিত হওয়ার পাশাপাশি ৫ লক্ষ টাকার জরিমানাও করা হল তাকে।

শুক্রবার চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মহমেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের মধ্যে ম্যাচ চলাকালীন মাথা গরম করে লাথি মেরে স্টাম্প ভেঙেছিলেন শাকিব। এরপরে ফের মেজাজ হারিয়ে স্টাম্প উপড়ে ফেলে দেন তিনি। এর কারণেই  এমন শাস্তির কোপে পড়লেন শাকিব। যদিও এই শাস্তি শুধু ঘরোয়া ক্রিকেটের জন্য। শুক্রবার এমনই ঘোষণা করলেন বাংলাদেশের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান কাজী ইনাম আহমেদ।

ঢাকা প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী শাকিব লেভেল থ্রি এর দুটি ধারা ভেঙেছেন। আর সেই নিয়মে তাঁকে ৫ লাখ টাকার জরিমানা ও তিন ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে।

আরও পড়ুন:রাশিয়ার বিরুদ্ধে নামার আগে জোড়া ধাক্কা খেল বেলজিয়াম, প্রথম ম‍্যাচে নেই কেভিন ডি ব্রুইন

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...