Friday, April 3, 2026

ভারতের ইতিহাসে প্রথমবার ১০০ টাকা পার করল ডিজেলের দাম

Date:

Share post:

১০০র গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই দেশবাসীকে নাকানিচোবানি খাওয়াতে শুরু করেছে পেট্রোলের দাম(Petrol price)। তবে এবার পিছনে পড়ে রইল না ডিজেলও। ভারতের ইতিহাসে প্রথম বার ১০০ টাকা পার করল ডিজেলের দাম(Diesel price)। শনিবার দেশে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ২৭ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২৩ পয়সা। যার জেরে মরু রাজ্য রাজস্থানে(Rajasthan) পেট্রোল ও ডিজেল দুটির দামই ১০০র গণ্ডি ছাড়িয়ে যায়। রবিবারও সেই দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন:‘কৃষক বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ দিবস, ২৬ জুন সব রাজ্যের রাজভবনের সামনে ধর্না কর্মসূচি বিক্ষোভকারীদের

জানা গিয়েছে, শনিবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে মরুশহর রাজস্থানের গঙ্গানগর জেলায় পেট্রোলের দাম গিয়ে পৌঁছয় ১০৭ টাকা ৪৮ পয়সা প্রতি লিটার। পাশাপাশি ডিজেলের দাম হয় ১০০ টাকা ২৯ পয়সা। রবিবার পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন না হওয়ায় এই দাম জারি রয়েছে। রাজস্থানে ডিজেলের দাম ১০০ ছাড়িয়ে গেলেও বাকি শহরগুলি সেঞ্চুরি থেকে খুব একটা দূরে নেই। রবিবার মুম্বইয়ে পেট্রোলের দাম ১০২ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম পৌঁছেছে ৯৪ টাকা ৩৯ পয়সা। পেট্রোলের দাম ১০০ পার করেছে ভোপাল, জয়পুরের মত শহরগুলিতে। রবিবার কলকাতাতে পেট্রোলের দাম ৯৬ টাকা ০৬ পয়সা, পাশাপাশি ডিজেলের দাম ৮৯ টাকা ৮৩ পয়সা।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...