Saturday, April 4, 2026

ভারতে সাইবার হামলার পরিকল্পনা ছিল চিনা নাগরিক হানের, দাবি বিশেষজ্ঞদের

Date:

Share post:

মালদহে বাংলাদেশ সীমান্তে থেকে ধৃত চিনা নাগরিক হান জুনেইকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, হান ভারত থেকে প্রায় ১৩০০ সিমকার্ড সংগ্রহ করেছিল। এবং সে ভারত থেকে প্রায় ১ হাজার ডেটাবেস চিনে পাচার করে। সাইবার বিশেষজ্ঞদের মত, এই সবই সাইবার হামলার পরিকল্পনা অঙ্গ।

বৃহস্পতিবার মালদহে বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে হান। শনিবার তাকে মালদহ জেলা আদালতে তোলা হলে হানকে ১৮ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

হান চিনের সামরিক বিশ্ববিদ্যায়লয় থেকে ইংরেতি স্নাতক ডিগ্রি লাভ করেন। হঠাৎ ইংরেজিতে পড়াশোনা করতে গেলেন কেন তা জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে হানের এক বাংলাদেশী সহযোগীর খোঁজ চলছে। তদন্তকারীরা হানের ল্যাপটপটি খোলার চেষ্টা করছেন। কিন্তু হান বার বার সেই ল্যাপটপের ভুল পাসওয়ার্ড দিচ্ছেন। ফলে সেটি এখনও পর্যন্ত খোলা সম্ভব হচ্ছে না। মনে করা হচ্ছে হানের ল্যাপটপ খুলে গেলে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য সামনে চলে আসবে। হানের কী পরিকল্পনা ছিল তাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে তদন্তকারীদের কাছে।

সব মিলিয়ে হানের কাছ থেকে পাওয়া এবং তদন্তকারীদের হাতে আসা তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কী পদ্ধতিতে হান এবং তার সহযোগীরা কাজ করত বা কী পরিকল্পনা ছিল তা বোঝার চেষ্টা চলছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...