Friday, April 3, 2026

লালগ্রহের মাটিতে নজরদারি চালাচ্ছে চিনা রোভার

Date:

Share post:

লালগ্রহে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেরাচ্ছে চিনা রোভার, ঝুরং। শুধু তাই নয়, ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চলছে গ্রহের পর্যবেক্ষণের কাজও। সম্প্রতি চিনের পাঠানো মঙ্গলযান , ঝুরং-এর এমনই ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে স্পষ্টতই দেখা গিয়েছে, রোভারের সোলার প্যানেলের দু’দিক থেকে বেরিয়েছে পাখির ডানার মতো দু’টি অংশ। এছাড়াও ওই সোলার প্যানেলের উপরে লাগানো রয়েছে একটি অত্যাধুনিক ক্যামেরা। সেই ক্যামেরার দু’টি লেন্স, দুটো চোখের মতো কাজ করছে। যা দিয়ে সর্বক্ষণ লালগ্রহের উপর নজরদারি চালাচ্ছে এই রোভারটি।
মে মাসের প্রথম দিকে মঙ্গলগ্রহের মাটিতে সফলভাবে অবতরণ করেছিল এই চিনা মঙ্গলযানটি। চিনা অগ্নি দেবতা, ঝুরং-এর নাম অনুসারে এই মঙ্গলযানের নাম রাখা হয়েছে। ২৪০ কিলোগ্রাম ওজনের সোলার পাওয়ার বা সৌরশক্তি সম্পন্ন ছ’চাকা যুক্ত চিনের মার্স রোভার ঝুরং প্রায় তিনমাস মঙ্গলগ্রহের বুকে থেকে পর্যবেক্ষণ চালাবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। লালগ্রহের পৃষ্ঠদেশের বিভিন্ন অংশের ছবিও তুলবে এই রোভার। এছাড়াও সেখানকার মাটি ও পাথর সংগ্রহ করে আনবে। রোভারের পাঠানো লালগ্রহের ভূপৃষ্ঠের বিভিন্ন তথ্য অনুসন্ধান করে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষাকরবেন বিজ্ঞানীরা। লালগ্রহে বিশেষত জল এবং প্রাণের সন্ধান করতেই সেখানে চিন এই মঙ্গলযানটি পাঠিয়েছে বলে জানা গেছে। চিনের জাতীয় স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যেই রোভারের পাঠানো বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে লালগ্রহের লালচে পৃষ্ঠদেশের উপর রোভারের চাকার দাগ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনাকে চিনের তরফে মঙ্গলগ্রহের বুকে চিনের পদচিহ্ন বলে উল্লেখ করা হয়েছে।ইতিমধ্যেই সেখানে চিনের একটি বিশাল পতাকাও রাখা হয়েছে।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...