Saturday, April 4, 2026

নজরে বিধানসভা ভোট, তাই দ্বিতীয়বার গুজরাট সফরে কেজরিওয়াল

Date:

Share post:

 আগামী বছর (assembly election in Gujarat) গুজরাটে বিধানসভা নির্বাচনে। নির্বাচনে দ্বিতীয় স্থান দখল করতে মরিয়া আম আদমি পার্টি (aam aadmi party)। তাই সংগঠন বাড়াতে আগামিকাল, সোমবার আমেদাবাদ যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Chief minister of Delhi Arvind Kejriwal)। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বার গুজরাট সফরে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আপ (AAP) সূত্রে জানা গিয়েছে আগামিকাল তিনি আম আদমি পার্টির দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন। স্থানীয় সংগঠকদের সাথে বেশ কয়েকটি বৈঠকও করবেন।

দিল্লির পর এবার অন্য রাজ্যেও আপকে বিস্তৃত করতে চাইছেন কেজরিওয়াল। তাই ইতিমধ্যেই পাঞ্জাব ও গুজরাটের বিধানসভা নির্বাচনের ব্যাপারে ব্লু প্রিন্ট তৈরি করা শুরু করে দিয়েছে আপ। কেজরিওয়ালের এই সফর নিয়ে গুজরাটের দলীয় মুখপাত্র জানিয়েছেন, আম আদমি পার্টির রাজ্য ইউনিটের তরফেই আমেদাবাদের দলীয় কার্যালয় উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে রাজিও হয়ে যান। রবিবার বিস্তারিতভাবে সফরসূচি প্রকাশ করা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...