Thursday, April 2, 2026

‘কৃষক বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ দিবস, ২৬ জুন সব রাজ্যের রাজভবনের সামনে ধর্না কর্মসূচি বিক্ষোভকারীদের

Date:

Share post:

বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে দিল্লি সীমান্তের কাছে টানা ৬ মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছেন কৃষকরা। এবার ২৬ জুন সব রাজ্যের রাজভবনের সামনে ধর্না কর্মসূচির ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চা। দেশের বর্তমান অবস্থার সঙ্গে স্বৈরাচারী শাসনের মিল তুলে ধরতেই ২৬ জুনই শনিবার ‘জমি বাঁচাও-গণতন্ত্র বাঁচাও’ দিবস পালনে উদ্যোগী আন্দোলনকারী কৃষকরা। সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আন্দোলনের সাত মাস পূর্তিতেই ‘কৃষক বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ দিবস হিসেবে পালন করা হবে।

১৯৭৫ সালের এই দিনেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। মোদি সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন কৃষকদের একাংশ। গত ছয়’মাসেরও বেশি সময় ধরে দিল্লি সীমানায় কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একাধিকবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। দু-পক্ষই নিজেদের অবস্থানে অনড়।

আরও পড়ুন-জি-৭ বৈঠকে ‘এক পৃথিবী এক স্বাস্থ্য’র পক্ষে সওয়াল মোদির

এদিন ভারতীয় কিষান ইউনিয়নের অন্যতম শীর্ষ নেতা রাকেশ টিকায়েত বলেছেন, “২৬ জুন আমরা কোনও রাজভবন ঘেরাও করবো না। এমনকি রাজ্যপালের উদ্দেশে কালো পতাকাও দেখাবো না। আমরা শুধুমাত্র রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাব যাতে, তিনি কৃষি আইন প্রত্যাহার নিয়ে হস্তক্ষেপ করেন। কারণ কেন্দ্রীয় সরকার কৃষকদের কথা শুনছে না। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার প্রক্রিয়াও শুরু করছে না। বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে যে স্মারকলিপি দেওয়া হবে তা দেশের রাষ্ট্রপতি উদ্দেশ্যেই লেখা হবে।’

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...