Tuesday, June 23, 2026

ভারতীয় জাহাজকে আদৌ কি ছাড়পত্র দিয়েছে ইরান, প্রশ্ন জিইয়ে রাখলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতের জ্বালানি সংকট। ঠিক যখন বিরোধীরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তখন বৃহস্পতিবার সকালে আচমকা জানা যায় হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ যাতায়াতের ক্ষেত্রে নাকি ছাড়পত্র দিয়েছে ইরান (Iran)। সত্যিই কি তাই? দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র (Official Spokesperson of the Ministry of External Affairs of India )। ইরানের সঙ্গে বিদেশ মন্ত্রী জয়শংকরের তিনবার কথাবার্তা হওয়ার প্রসঙ্গ উত্থাপন করলেও জাহাজ যাতায়াত নিয়ে সোজাসুজি কিছুই বললেন না রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।

এদিন দুপুরে আচমকাই খবর ছড়িয়ে পড়ে যে ভারতীয় পতাকা লাগানো জাহাজকে নাকি হরমুজে আটকানো হবে না বলে জানিয়েছে ইরান। আর এটা নাকি হয়েছে মোদি সরকারের বিদেশ নীতির ফলেই। বিভিন্ন সংবাদমাধ্যমে যখন এস জয়শংকরের (S Jaishankar) প্রশংসা চলছে ঠিক তখন তাঁরই মন্ত্রকের মুখপাত্র গোটা বিষয়টি এড়িয়ে গেলেন। তিনি বলেন, সাম্প্রতিককালে ইরানের সঙ্গে জয়শংকরের তিনবার কথা হয়েছে। শেষ কথোপকথনে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি চাহিদা মেটানোর নিশ্চয়তা নিয়েই আলোচনা হয়েছে৷ এর থেকে বেশি কিছু বলার মতো সময় এখনও আসেনি৷ কেন? তাহলে কি এখনও পর্যন্ত ইরান থেকে ছাড়পত্র আদায় করতে পারেনি মোদি সরকার? এটাও কি প্রচার সর্বস্ব বিজেপি সরকারের আরও এক জুমলা? ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্রকে এই বিষয়ে প্রশ্ন করার অংশটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন সাংবাদিক উমাশঙ্কর সিং (Umashankar Singh)।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর জয়সওয়াল বলেন, “ইরান থেকে যে সব ভারতীয়রা আজারবেইজান ও আর্মেনিয়া সীমান্ত হয়ে ফিরতে চান, তাঁদের আমরা সহযোগিতা করছি ৷ সেখান থেকে বাণিজ্যিক বিমানে বাড়ি ফিরতে পারেন ৷ তাঁদের ভিসা দেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই অধিকাংশ ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে।তেহরানে থাকা পড়ুয়া ও তীর্থযাত্রী-সহ বহু ভারতীয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।” যে সব ভারতীয়রা ইরান ছাড়তে চান, তাঁদের ভারতীয় দূতাবাসের নির্দেশিকা মেনে স্থলপথে সীমান্ত দিয়ে ফেরার পরামর্শ দিয়েছেন তিনি।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...