Wednesday, June 24, 2026

GST কাউন্সিলের বৈঠকে কথা বলতেই দেওয়া হয়নি’, সীতারামনকে চিঠি অমিত মিত্রের

Date:

Share post:

‘GST পরিষদের বৈঠকে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি’।

শনিবার রাতে দেড় পাতার চিঠিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তাঁকে কথা বলতে না দেওয়ার অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

 

চিঠিতে অমিত মিত্র লিখেছেন, তাঁর পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু বৈঠকে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। উলটে উত্তরপ্রদেশের মন্ত্রীকে সুযোগ দেওয়া হয়েছে। ওই মন্ত্রী তাঁর মন্তব্য বাতিল করতে বলেন। চিঠিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী জানান, “GST পরিষদের বৈঠকের শেষে বক্তৃতা দেন সীতারামন। সেই সময় আমার একাধিক পর্যবেক্ষণ তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাতে আমার কথা উল্লেখও করেন তিনি৷ তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থমন্ত্রীকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও আমাকে সীতারামনের মন্তব্যের জবাব দিতে দেওয়া হয়নি”।

সীতারামনকে লেখা চিঠিতে রাজ্যের অর্থমন্ত্রী বলেছেন, “আমাকে কথা বলতে না দিয়ে আপনি উত্তরপ্রদেশের মন্ত্রীকে কথা বলার সুযোগ দেন। যিনি আমার নাম উল্লেখ করে আমার মন্তব্যের কিছু অংশে বাদ দিতে বলেন। আশ্চর্যজনকভাবে আপনি সেটা মেনেও নেন। আমি ভাবতেও পারিনি যে GST পরিষদের বৈঠকে এমন হবে, আমাকে কথা বলতেই দেওয়া হবে না৷ অথচ GST পরিষদের গত ৪৪টি বৈঠকে আমি সংযম ও ভদ্রতা বজায় রেখে চলেছি।” অমিত মিত্র অভিযোগ করেছেন, “এ ধরনের কাজ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিতেই কুঠারাঘাত করেছেন”৷

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর লেখা এই চিঠি নিয়ে সীতারামন এখনও কোনও মন্তব্য করেননি৷

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...