Friday, April 3, 2026

লকডাউনের মেয়াদ কী বাড়বে ? সোমবার হতে পারে সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যে সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতিতে ১৫ জুনের পরে ফের লকডাউনের মেয়াদ বাড়বে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে । নিয়ন্ত্রণবিধি নিয়ে রাজ্য প্রশাসন কী নতুন কোনও সিদ্ধান্ত নেবে? জল্পনা নানা স্তরে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , আগামিকাল সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে রাজ্য সরকার। স্বাস্থ্য-বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্তাদের মত, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যের সিদ্ধান্ত অনেকটাই ফলপ্রসূ হয়েছে। যদিও নিয়ন্ত্রণবিধি জারি থাকার জন্য অর্থনৈতিক দিক থেকে রাজ্যের উপর চাপ ক্রমশ বাড়ছে।

ওয়াকিবহাল মহলের মতে, নিয়ন্ত্রণবিধির মেয়াদ সামান্য বাড়লেও সব দিক বিবেচনা করে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, এখনই নিয়ন্ত্রণবিধি পুরোপুরি প্রত্যাহার করা নাও হতে পারে।উল্লেখ্য, গত ১৬ মে নিয়ন্ত্রণবিধি চালু হওয়ার আগে রাজ্যে সংক্রমণের সংখ্যা ছিল দৈনিক প্রায় ২০ হাজারে ।
নিয়ন্ত্রণবিধি কিছুটা শিথিল করলেও পরিবহণ ক্ষেত্রকে পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত করা কতটা যুক্তিযুক্ত হবে,সেটিই এখন সবচেয়ে আলোচনার বিষয় ।

যদিও সংক্রমণ কমে আসতেই গোটা দেশে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে রেল। ইতিমধ্যেই পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল নতুন করে ৩৩ জোড়া দূরপাল্লার ট্রেন চালু করছে। মূলত, শিয়ালদহ, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে ওই সব ট্রেন চলবে। তবে শহরতলির লোকাল ট্রেন কবে চলবে তা মূলত রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। মেট্রোর ক্ষেত্রেও রাজ্যের সিদ্ধান্ত মেনে চলা হবে বলেই রেল সূত্রে জানা গিয়েছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...