Saturday, April 4, 2026

দুঃস্থ মানুষদের পাশে মহারাজ, শুরু করলেন ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি

Date:

Share post:

রবিবার দুঃস্থ মানুষদের বিনামূল্যে কোভিড টিকা( covid vaccine ) দেওয়ার কাজ শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রায় ১৫০ জন মানুষকে টিকা দেওয়ার হল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের উদ্যোগে । এর আগে করোনা যুদ্ধে অক্সিজেনের ব্যবস্থা করছিলেন মহারাজ। এবার দুঃস্থ মানুষদের বিনামুল্যে করোনা ভ‍্যাকসিন দেওয়ার ব‍্যবস্থা করলেন তিনি।

রবিবার বেহালার বাড়ি সংলগ্ন দপ্তরে এই টিকা দেওয়ার আয়োজন করা হয়েছিল। দুঃস্থদের পাশাপাশি যাঁদের অনান্য একাধিক অসুস্থতা রয়েছে তাঁদেরও এই টিকা দেওয়া হয়েছে।

রবিবারই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছেন সৌরভ। এদিন তিনি বলেন,” আমার অফিসের ছেলে মেয়েরা এই কাজটা করছে। খুবই ভাল উদ্যোগ এটা। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই সময় ভ্যাকসিন সবারই দরকার রয়েছে।”

এর আগে অক্সিজেনের আকাল মেটাতে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন মহারাজ। এছাড়াও তাঁর কেনা অক্সিজেন কনসেনট্রেটর কলকাতাসহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন হলেন বারবরা ক্রেজসিকভা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...