Wednesday, June 24, 2026

ভরদুপুরে প্রকাশ্যে গুলি বেহালায়, উদ্ধার কয়েকটি কার্তুজের খোল

Date:

Share post:

ভরদুপুরে গুলি চলল খাস কলকাতায়। রবিবার বেহালার মুচিপাড়ায় তিন রাউন্ড গুলি চলে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।
ছুটির দিন দুপুর আড়াটে নাগাদ বেহালার মুচিপাড়ায় তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। বাইকে করে এসে প্রথমে বাঁশ-লাঠি দিয়ে স্থানীয়দের উপর চড়াও হয় তারা। এরপর দু-রাউন্ড গুলি চালায় ওই দুষ্কৃতীরা। গুলির আওয়াজ পেতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।পরিস্থিতি সামাল দিতে তৎপর হন তাঁরা। এলাকা থেকে বেশ কয়েকটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে। তবে ওই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হননি বলেই জানা গিয়েছে। পুলিশের সামনেও গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।বিজেপি এই ঘটনার জন্য শাসকদলকে দায়ী করেছে। তাদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফলে ভরদুপুরে শহরের বুকে গুলি চলল। অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । স্থানীয় বাসিন্দারা বচসা থেকে ঝামেলায় জড়িয়ে পড়েন। তারপরই গুলি চলে। বিজেপি অপপ্রচার চালাচ্ছে । যদিও এই ঘটনার আসল কারণ খুঁজছে পুলিশ ।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...