Wednesday, June 24, 2026

সিরিয়ার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, স্বাস্থ্যকর্মী সহ নিহত ১৩ জন

Date:

Share post:

সিরিয়ায়(Syria) বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এক শহরের হাসপাতালে চালানো হলো ক্ষেপণাস্ত্র হামলা(rocket attack)। নারকীয় এই হামলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। আহত কম করে ২৭ জন। মৃতদের মধ্যে রোগীদের পাশাপাশি রয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মীও। হামলার(Hospital) পর হাসপাতাল থেকে বন্ধ করে দেওয়ার পাশাপাশি আহত রোগীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

জানা গিয়েছে, সিরিয়ার আফরিন শহরের আশ শিফা হাসপাতাল ও পার্শ্ববর্তী অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মুহুর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা।তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। যে এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সেখানে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী কুর্দিশের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস তথা SDF-এর যোদ্ধারা মোতায়েন ছি‌ল। সেই সঙ্গে মোতায়েন ছিল সরকারি সেনার দলও। যদিও এসডিএফ এই হামলার দায় অস্বীকার করেছে। হামলার জন্য কুর্দিশদের দায়ী করেছে সেখানকার সরকার। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:হেস্টিংসে মুকুলের ঘরে তালা, এখনও স্পষ্ট নেমপ্লেট খোলার দাগ!

জানা গিয়েছে, যে হাসপাতালটিতে হামলা চালানো হয়েছে সেটি উত্তর সিরিয়ার অন্যতম বড় একটি হাসপাতাল। হাজার হাজার রোগী সেখানে ভর্তি থাকেন। এমন একটি জায়গায় এই ধরনের হামলা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। উল্লেখ্য, ২০১৮ সালে আফরিনের দখল নেয় তুরস্ক ও সিরিয়ার এক বিদ্রোহী গোষ্ঠী। সেই সময় কুর্দিশ গোষ্ঠীর বিদ্রোহী ও সেখানকার অসংখ্য কুর্দিশ বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। মনে করা হচ্ছে, তারই শোধ নিতে এই ঘৃণ্য হামলা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...